বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চবি ভর্তি পরীক্ষাকেন্দ্রে মেয়ের সাথে এসে বাবার মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এক হৃদয়বিদারক ঘটনার শিকার হয়েছেন নাশিতা তাসনিম নামের এক পরীক্ষার্থী। মেয়েকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে এসে তার বাবা মো. ইব্রাহীম খলিল (৬০) আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন।

আজ শনিবার সকাল বেলায় পরীক্ষা শুরুর আগেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চবি মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার মোহাম্মদ আবু তৈয়ব।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নাশিতা তাসনিমকে নিয়ে শনিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন তার বাবা মো. ইব্রাহীম খলিল। শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর তিনি হঠাৎ করে বুকে তীব্র ব্যথা অনুভব করেন। অসুস্থতা বেড়ে গেলে তিনি শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীদের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন।

একপর্যায়ে তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলে আশপাশের শিক্ষার্থীরা দ্রুত বিষয়টি চবি মেডিকেল সেন্টারকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে তাকে মেডিকেল সেন্টারে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের লক্ষণ শনাক্ত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে পার্কভিউ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

চবি মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার মোহাম্মদ আবু তৈয়ব জানান, পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে মো. ইব্রাহীম খলিল হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় দ্রুত হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে মেডিকেলে পাঠানো হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মো. ইব্রাহীম খলিলের পৈতৃক বাড়ি কুমিল্লা জেলায়। তিনি চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার সিটি টাওয়ারে ভাড়া বাসায় বসবাস করতেন। তার মেয়ে নাশিতা তাসনিম চলতি শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী ছিলেন।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...