রবিবার, ২ আগস্ট ২০২৬

করোনায় মৃত সৌদি প্রবাসীর দাফন সম্পন্ন করলেন লামা কোয়ান্টাম স্বেচ্ছাসেবীরা

- Advertisement -
Single page 1st Paragraph

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত প্রবাসী মো. জসিম উদ্দীনের (৪৮) কাফন ও দাফনের কাজ সম্পন্ন করলেন পার্বত্য বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নস্থ কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। শনিবার দিনগত রাতে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ ও নিমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। প্রচন্ড জ্বর অনুভব হলে গত ২০ জুলাই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মো. জসিম উদ্দীন চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের খান মোহাম্মদ সিকদার পাড়ার বাসিন্দা মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জসিম উদ্দীনের মৃত্যুর পর প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনকে দাফনের কাজ স¤পন্ন করার জন্য খবর দেন উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সদস্য জাফর আহমেদ। পরে রবিবার মৃতের নিজ গ্রাম লোহাগাড়া ইউনিয়নের খান মোহাম্মদ শিকদার পাড়ায় কোয়ান্টাম স্বেচ্ছা দাফন কার্যক্রমের স্বেচ্ছাসেবীরা পৌঁছে যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের স্বাস্থ্যবিধি মেনে পূর্ণ ধর্মীয় মর্যাদায় জসিম উদ্দীনকে শেষ বিদায়ের গোসল, কাফন ও জানাজা জানাজা শেষে দাফন করেন তারা।
স্বেচ্ছাসেবী সদস্য ও সাতকানিয়ার ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আশরাফ আমিন কোয়ান্টাম স্বেচ্ছা দাফন কার্যক্রমের সাথে তার অভিজ্ঞতার কথার বর্ননা দিয়ে বলেন, ‘একজন মৃতের দাফন করা আমাদের মানবিক দায়িত্ববোধের মধ্যেই পড়ে। শুধু দায়িত্ববোধ বলব না, এই কাজ অত্যন্ত সোয়াবের। তাই এই সেবা দিতে পারছি বলে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আর আমরা স্বাস্থ্যবিধি মেনেই কাফন-দাফনের কাজ করি। ভয়ের আসলে কিছু নেই।’
কোয়ান্টাম স্বেচ্ছা দাফন কার্যক্রমে রয়েছে বিভিন্ন বয়সের শ্রেণি-পেশার স্বেচ্ছাসেবীরা। লোহাগাড়ার আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক করোনাকালে এই দাফন কাজের একজন একনিষ্ঠ স্বেচ্ছাসেবী। তিনি বলেন, ‘আমরা যে কেউ যে-কোনো সময় মারা যেতে পারি। আর সেসময় যদি নিকট আÍীয় আমার পাশে না থাকে সেটা আমার জন্যে খুবই দুঃখজনক হবে। তাই আমি সামাজিক দায়িত্ববোধ থেকেই এ কাজে যুক্ত হয়েছি।’
ব্যক্তিগত জীবনে মৃত জসিম উদ্দীন লোহাগাড়ার হোমিও চিকিৎসক অধ্যাপক ডা. কামাল উদ্দীনের ছোট ভাই। ডা. কামাল উদ্দীন বলেন, ‘২৫ বছর ধরে সৌদি আরবে কাজ করেছেন আমার ভাই। চার মাস আগে তিনি দেশে আসেন। কিছুদিন পরেই তার সৌদি আরবে ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু এখন তিনি না ফেরার দেশে! মৃত্যুকালে তিনি তার স্ত্রীসহ দুই পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। আমাদের পুরো পরিবার শোকাহত। আর এই করোনার সময়ে আমার ভাইয়ের দাফনে কোয়ান্টাম যেভাবে সাহায্য করল, তাদের ধন্যবাদ দেয়ার ভাষা আমাদের নেই। সারা দেশে তাদের এই স্বেচ্ছা কার্যক্রম আরো এগিয়ে যাক।’
করোনায় মৃত জসিম উদ্দীনের দাফন সম্পন্নের সত্যতা নিশ্চিত করে কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার পারভেজ মাসুদ জানান, করোনায় মৃতদেহ দাফন বা সৎকারে ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে দেশের অন্যতম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশনের দেড় হাজার স্বেচ্ছাসেবী। রাজধানীসহ সারা দেশেই মমতার পরশে অন্তিম বিদায়ে চলছে তাদের নিরলস মানবিক এ সেবা কার্যক্রম। ২০২০ সালে করোনার শুরু থেকে গত ৩১ জুলাই পর্যন্ত ৫ হাজার ৬৭টি মরদেহের স্ব স্ব ধর্মীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করেছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মীরা।

 

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...