বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সরকার সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্য সম্প্রীতি সুদৃঢ় করতে বদ্ধপরিকর : ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলের। অন্তর্বর্তী সরকার সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্য সম্প্রীতি সুদৃঢ় করার ব্যাপারে বদ্ধ পরিকর।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মগুরু প্রয়াত অগ্রমহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাথেরোর ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ উপলক্ষ্যে অষ্টপরিষ্কারসহ সংঘদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ বৌদ্ধ সমিতি দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সন্ধ্যা ৬টায় সংঘরাজ জ্ঞানশ্রী মহাথেরোর দেহ ধাতু রাউজানের বিনাজুরী শ্মশান বিহারে নিয়ে যাওয়া হবে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ড. জ্ঞানশ্রী মহাথের একজন মানবিক, কল্যাণকামী মানুষ হিসেবে যে গুণাবলি আমাদের মাঝে রেখে গেছেন, তা এক বিরল দৃষ্টান্ত। তিনি কোনো সাধারণ মানুষ নয় একজন মহাপুরুষ। বিগত একশত বছর তিনি ধর্ম কাজে নিজেকে উৎসর্গ করেছেন। অন্তর্বর্তী সরকার দেশে যতগুলো বৌদ্ধ বিহার আছে প্রত্যেকটিতে অনুদান দিতে চেষ্টা করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু উপসংঘরাজ শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাথের। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম ৯ আসন থেকে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সুফিয়ান, বিএনপি নেতা ইস্রাফিল খসরু চৌধুরী। সংবর্ধিত অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে আশীর্বাদক ছিলেন চতুর্দশ সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, উপসংঘরাজ প্রিয়দর্শী মহাথের, উপসংঘরাজ শীলরক্ষিত মহাথের, উপসংঘরাজ ধর্মদর্শী মহাথের।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মগুরু ও সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত জ্ঞানশ্রী মহাথেরো। তিনি একজন শতবর্ষী বৌদ্ধ ভিক্ষু। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ১৯২৫ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরা গ্রামে জন্ম গ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...