বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কোতোয়ালীতে ডাকাত চক্রের ৭ সদস্য ধরা, উদ্ধার অস্ত্র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে একটি সন্ত্রাসী চক্রের দুই প্রধান আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আকারের তিনটি স্টিলের ছোরা ও একটি স্টিলের কাঁচি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড এলাকার রেলওয়ে জামে মসজিদের মূল ফটকের সামনে পাকা সড়কে এই অভিযান চালানো হয়।

সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মো. আবু সাঈদ রানাসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন—মো. আলাউদ্দিন (৩০), রমজান হোসেন রুবেল ওরফে দাইত্যা রুবেল (৩২), মো. জাহাঙ্গীর আলম (৩৫), জাহিদুল ইসলাম (২৭), মো. শান্ত (১৯), মো. মঞ্জুর আলম (৩০) ও মো. শরীফ (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৩, তারিখ-০২/০১/২০২৬ খ্রি., ধারা ৩৯৯/৪০২ দণ্ডবিধি।

গ্রেপ্তার সাতজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আফতাব উদ্দিন জানায়, গ্রেপ্তার প্রত্যেক আসামির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...