বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জিয়ার সমাধিতে নাতনি জাইমাসহ স্বজনদের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর তিন নাতনিসহ পরিবারের স্বজনরা।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় শেরেবাংলা নগরে খালেদা জিয়ার কবর প্রাঙ্গণে আসেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।

এছাড়া খালেদা জিয়ার মেজ বোন সেলিনা ইসলাম ও তার স্বামী অধ্যাপক আমিনুল ইসলাম শ্রদ্ধা জানাতে আসেন। অধ্যাপক আমিনুল ইসলাম হুইল চেয়ারে বসে কবরের পাশে এসে শ্রদ্ধা জানান।

এছাড়া, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের পরিবারের সদস্য এবং বেগম জিয়ার দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগমও এসেছেন।

শোকাতুর পরিবেশে পরিবারের সদস্যরা এবং খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান দাদির কবরের সামনে ফুলের তোড়া রেখে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ করেন।

এ সময় জাইমার পাশে জাহিয়া ও জাফিয়া রহমানও দাদির প্রতি শ্রদ্ধা জানান। পুরো সময় জুড়ে কবর প্রাঙ্গণে এক আবেগঘন ও নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছিল। এ সময় জাতীয়তাবাদী উলামা দলের সদস্যরা সেখানে কোরআন তেলাওয়াত করেন।

পরিবারের সদস্যদের উপস্থিতিকে কেন্দ্র করে কবর প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ওই সময়ে সাধারণ নেতাকর্মীদের কবর প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি।

পরিবারের সদস্যরা স্থান ত্যাগ করার পর সাধারণ মানুষের জন্য সমাধিটি উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর প্রিয় নেত্রীর সমাধিস্থলে বুকে কালো ব্যাজ ধারণ করা শোকার্ত নেতাকর্মীদের ঢল নামে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। ৩১ ডিসেম্বর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। নেত্রীর মৃত্যুতে বিএনপি বর্তমানে সাত দিনের শোক পালন করছে। এ উপলক্ষ্যে দলের সকল কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...