শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে বিএনপির দোয়া মাহফিল ও শোক সভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন বিএনপি’র নেতা-কর্মি সহ জেলার সর্বস্তরের মানুষ।

আজ মঙ্গলবার সকাল থেকে তাঁর রূহের মাগফিরাত কামনায় খাগড়াছড়ির বিভিন্ন মসজিদ, মাদরাসা সহ দলীয় কার্যালয়ে চলছে খতমে কোরআন ও দোয়া মাহফিল।

এ উপলক্ষে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে খোলা হয়েছে শোক বই। এ ছাড়া বিএনপি দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ পরিধান করেছেন কালো ব্যাজ।

মঙ্গলবার সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনা সাথে সাথে জেলার বিএনপির নেতাকর্মীরা দলে দলে ছুটে আসেন কেন্দ্রীয় বিএনপির সহ -কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার কাছে। এ সময় তিনি সবাইকে শোকের কালো ব্যাজ পরিয়ে দেন। পরে তাঁর বাসভবনের সামনে শোকার্ত নেতাকর্মীদের সাথে নিয়ে শোক প্রকাশ করেন।

এ শোক সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার, যুগ্ম-সম্পাদক এডভোকেট মালেক মিন্টু ও মো. মোশারফ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া শোক প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় রাজনৈতিক সঙ্কটে ঐক্যের প্রতীক, আপসহীন একজন গণতন্ত্রকামী জনবান্ধন নেত্রী। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণ হওয়ার নয়। খালেদা জিয়ার চিরবিদায়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হলো তা কোনদিন পূরণ হবে না।

এই বিভাগের সব খবর

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবৈধভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগে ওইসব শেয়ার ৩ মাসের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

সর্বশেষ

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...