মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ডিজিটাল নিরাপত্তা আইনে রাঙামাটিতে সাংবাদিক ফজলে এলাহী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় শহরের এডিসি হিলের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৮ জুন) সকালে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, এনটিভি ও কালেরকণ্ঠের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। পাশাপাশি দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক।

রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাগর বলেন, ঊর্ধ্বতন মহলের নির্দেশে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল থেকে একটি ওয়ারেন্ট আদালতের মাধ্যমে থানায় আসার পর সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেননি ওসি।

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদদাচ্ছের হোসেন বলেন, মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানি না। আদালত থেকে একটি ওয়ারেন্টের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, আমি বিষয়টা জেনেছি। খোঁজখবর নিচ্ছি।

জানা গেছে, ২০২০ সালে রাঙ্গামাটির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার জেলা প্রশাসকের কাছ থেকে ডিসি বাংলো পার্কের একটি জায়গা রেস্টুরেন্টের জন্য লিজ নেন। এ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে নাজনীন আনোয়ারের ঝামেলা হয়। বিষয়টি নিয়ে দৈনিক পার্বত্য চট্টগ্রামে সংবাদ প্রকাশ করেন ফজলে এলাহী। এতে নাজনীন আনোয়ার ফজলে এলাহীর বিরুদ্ধে অভিযোগ করেন। সেই অভিযোগটি এতদিন প্রক্রিয়াধীন ছিল।

এরই মধ্যে নাজনীন আনোয়ার অভিযোগটি চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করেন। অভিযোগটি মামলা হিসেবে নিয়ে আজ চট্টগ্রাম থেকে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরপরই কোতোয়ালি থানা পুলিশ ফজলে এলাহীকে গ্রেপ্তার করে।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...