রবিবার, ১৪ জুন ২০২৬

এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়ে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হলেন জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি।

এর আগে ঢাকা-১০ আসন থেকে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছিলেন। আজ এই ঘোষণার মাধ্যমে তিনি সেটি থেকে সরে এসেছেন।

আজ সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় আসিফ মাহমুদ ও দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আজকের দিনটি এনসিপির রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ও অন্যতম কাণ্ডারি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ আনুষ্ঠানিকভাবে এনসিপি যোগদান করলেন। আমরা আশা করবো তার সাথে আমাদের পথচলা পুরোনো দিনগুলোর মতোই সামনের দিনগুলোতে আমাদের যে লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে।’

তিনি বলেন, আমাদের (এনসিপি) রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভায়(অনলাইনে অনুষ্ঠিত) আসিফ মাহমুদকে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে। এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে।

বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘এই সময়ে জুলাই গণ-অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকা ও রাখা সমানভাবে গুরত্বপূর্ণ। এই গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নের জন্য এ নির্বাচনকে কেন্দ্র করে আবারও সুযোগ এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সে জায়গা থেকে আমি আজ এনিসিপিতে যোগদান করেছি।’

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...