বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের মানুষের প্রত্যাশা হলো গণতন্ত্র ফিরে পাওয়া: আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা আজ একটাই- গণতন্ত্র ফিরে পাওয়া। কোন দলের মাধ্যমে গণতন্ত্র ফিরে এসেছে, তা জনগণের অজানা নয়।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাদের মালিকানা ফিরে পেয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, আজ আনন্দের দিন, আজ আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। গণতান্ত্রিক অর্ডার ফিরে পাওয়ার পথে রয়েছি। সুতরাং এই আনন্দ সবার- যারা আন্দোলন করেছি, যারা ত্যাগ স্বীকার করেছি, যারা মৃত্যুবরণ করেছে কিংবা পঙ্গুত্ব হয়েছে। এই দিনটি সবার জন্য গুরুত্বপূর্ণ।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত ১৭ বছর ধরে মানুষ ত্যাগ স্বীকার করেছেন। যারা জীবন দিয়েছেন, যারা গুম-খুন, মিথ্যা মামলা, চাকরি হারানোর শিকার হয়েছেন- সেই সব ত্যাগের বিনিময়ে আজ আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগ করে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ গঠন করবে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। যে সরকার ও সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

১০ দলীয় জোটের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যেক দলের অধিকার আছে তারা কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং কী কৌশল গ্রহণ করবে। এটি সবার অধিকার, তাই আমরা একে স্বাগত জানাই। দিনের শেষে বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে- কার মাধ্যমে এ দেশে গণতন্ত্র ফিরে এসেছে।

বিএনপির মনোনয়ন পরিবর্তনের বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মনোনয়ন পরিবর্তন গঠনতন্ত্রের বাইরে কিছু নয়। প্রত্যাহারের সুযোগ রয়েছে, এটি গণতন্ত্রের প্রক্রিয়ার অংশ। এটি নির্বাচনী কর্মকাণ্ডের অংশ এবং আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। প্রতিযোগিতা থাকবে। গত ১৭ বছর বাংলাদেশে প্রকৃত কোনো নির্বাচন হয়নি। তাই সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। মানুষ কষ্ট করেছে, ত্যাগ করেছে- স্বাভাবিকভাবেই সবাই অংশগ্রহণ করতে চাইবে। এসব বিষয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সমাধান হবে।

তিনি বলেন, উন্নয়ন বলতে আমরা সঠিক উন্নয়ন বুঝি- বাটপারি বা চুরির উন্নয়ন নয়। এমন উন্নয়ন চাই, যেখানে প্রত্যেক মানুষ উন্নয়নের সুফল পাবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী ১৯৯১ সালে চট্টগ্রাম-৮ (বন্দর-হালিশহর-পতেঙ্গা-কাট্টলি) আসন থেকে উপনির্বাচনে প্রথমবারের মতো বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ও ২৫ মার্চ ২০০৪ পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রামের ১৫টি উপজেলা ও ৩৪টি থানা এলাকা নিয়ে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে নগরে চারটি, উত্তরে সাতটি এবং দক্ষিণে পাঁচটি আসন। ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর তিনজন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...