সোমবার, ২৭ জুলাই ২০২৬

চট্টগ্রাম একাডেমি-ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার পাচ্ছেন বিশ্বজিৎ চৌধুরী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম একাডেমি–ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী। কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার প্রদান করা হবে। আগামী ২১ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে থাকছে সম্মাননা স্মারক, সনদ ও নগদ সম্মানী। চট্টগ্রাম একাডেমি কর্তৃক গঠিত জুরি বোর্ডের সভায় তাঁকে নির্বাচন করা হয়।

বিশ্বজিৎ চৌধুরী বাংলাদেশের সাহিত্যে এক বিশিষ্ট নাম। ১৯৮২ সালে প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম কিশোর গল্পগ্রন্থ লিন্ডা জনসনের রাজহাঁস। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ ও শিশু–কিশোরসাহিত্য মিলিয়ে মোট গ্রন্থসংখ্যা ত্রিশের বেশি। দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে তাঁর লেখা দশটিরও বেশি নাটক। নার্গিস, আশালতা, কবরী, বাসন্তী তোমার পুরুষ কোথায়, হে চন্দনা পাখি, দূর–সম্পর্ক ও ফুটো তাঁর বহুল সমাদৃত উপন্যাস। কথাসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ অর্জন করেন তিনি।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত হেডম্যান-কারবারী সম্মেলনে সভাপতিত্ব করেন...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে...

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত একমাত্র ছেলে রমিরাজ দাশ গুপ্ত (৩১)-কে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। এ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার...

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে...

বান্দরবানে বন্যা দুর্গতদের মধ্যে সহায়তা বিতরণ

জেলার সদর উপজেলায় আজ বন্যা দুর্গত ১৩৫টি পরিবারের মধ্যে...

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকার কাজ করছে : শামা ওবায়েদ

সরকারের লক্ষ্য অনুযায়ী বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে...

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি বিনিয়োগ করছে এমইপি হাই-টেক

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা...