সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানকে স্বাগত জানাতে ভোর থেকেই ঢাকায় জনস্রোত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে আজ ভোর থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে জনস্রোত নেমেছে, জনতার বাঁধভাঙা জোয়ার ছুটেছে ৩০০ ফিটের উদ্দেশ্যে।

বনানী, মহাখালী, কুড়িল বিশ্বরোড, বসুন্ধরা, মিরপুর, উত্তরাসহ পুরো রাজধানীজুড়ে শুধু মানুষ আর মানুষ। যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ায় মহাখালী, বনানী ও বিশ্বরোড সড়ক ধরে হাজার হাজার মানুষ প্রিয় নেতাকে দেখতে পায়ে হেঁটে ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা দেন।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বিমানবন্দর সড়কে মানুষের ঢল নামে। সড়কে ব্যারিকেড থাকায় অনেকেই যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় পায়ে হাঁটা মানুষের দীর্ঘ সারি দেখা যায়।

রাজধানীর খিলগাঁও থেকে হেঁটে আসা রফিকুল ইসলাম জানান, তেজগাঁও পর্যন্ত গাড়িতে আসতে পারলেও এরপর ব্যারিকেডের কারণে পায়ে হাঁটতে হচ্ছে। তিনি বলেন, লাখো মানুষই আজ হেঁটে ৩০০ ফিটে যাচ্ছেন।

মহাখালী এলাকায় কথা হয় কুমিল্লা থেকে আসা সনেট (৩৫)-এর সঙ্গে। তিনি জানান, বন্ধুদের নিয়ে বাসে করে রাতেই ঢাকায় পৌঁছালেও মহাখালী থেকে আর কোনো গাড়ি পাননি। তাই অন্যদের সঙ্গে হেঁটেই ৩০০ ফিটের দিকে যাচ্ছেন।

তিনি বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানকে স্বাগত জানাতে এবং এই আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে তারা এসেছেন।

মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় বিএনপি নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে। বনানী থেকে বিশ্বরোড পর্যন্ত সড়কে পায়ে হাঁটা মানুষের চাপ বাড়তে থাকে। বিশ্বরোড এলাকায় হাজার হাজার বাস ও ট্রাকের জটলা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের কারণে ৩০০ ফিট এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে দলে দলে মিছিল ও বহর যোগ দিচ্ছে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...