সোমবার, ২৯ জুন ২০২৬

কোনো ঘটনা ঘটলে আওয়ামী লীগ বলে নাশকতা : আমীর খসরু

- Advertisement -
Single page 1st Paragraph

যে কোনো ঘটনা ঘটলেই সেটাকে সরকার নাশকতা বলে দাবি করে— এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

বিএম কন্টেইনার ডিপো ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে আমির খসরু সেখানে যান। এ সময় তিনি বলেন, নাশকতা যদি হয়ে থাকে সরকারের দায়িত্ব সেটা খুঁজে বের করা। পলিটিক্যাল এস্টেটমেন্ট দিয়ে লাভ নেই।

আমির খসরু বলেন, বাংলাদেশে এখন চরম অব্যবস্থাপনা, চরম দুর্নীতি। একটি অনির্বাচিত, অবৈধ সরকারের প্রতিফলন বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে। মেগা প্রকল্পের নামে বিদেশে টাকা পাচার করা হচ্ছে। কিন্তু ফায়ার সার্ভিসের জন্য উন্নত ইকুইপমেন্ট নেই। লোকবল নেই। যে আইন-কানুন আছে সেটিও প্রয়োগ হচ্ছে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিপো মালিক আওয়ামী লীগ নাকি বিএনপি সেটি বিবেচ্য বিষয় নয়। ঘটনার জন্য কে দায়ী সেটাই বিবেচ্য বিষয়। মালিকের ব্যর্থতা নাকি অন্য কারো ব্যর্থতায় এই ঘটনা ঘটেছে সেটা বের করা দরকার।

এ সময় দলের পক্ষে দগ্ধ ও আহতদের জন্য রক্ত প্রদানসহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান আমির খসরু। প্রয়োজনে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তাও দেওয়ার কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবর রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ নগর বিএনপির সিনিয়র নেতারা।

এর আগে দুপুর দুইটায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের উদ্যোগে দলের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসানের হাতে এগুলো তুলে দেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিনসহ দলের সিনিয়র নেতারা।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...