শনিবার, ১৩ জুন ২০২৬

লামায় কোয়ান্টামে বিশ্ব মেডিটেশন দিবসে হাজারো ধ্যানীর সম্মিলন

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

উৎসবমুখর পরিবেশে হাজারো মানুষের উপস্থিতিতে রবিবার (২১ ডিসেম্বর) ভোরে বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের কোয়ান্টামমে উদযাপিত হয়েছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব মেডিটেশন দিবস। এদিন সূর্যোদয়ের পর পরই কুয়াশাস্নাত আরোগ্যশালায় সমবেত হন কোয়ান্টামমের সকল পর্যায়ের কর্মী, শিক্ষার্থী, অতিথি, প্রতিবেশী। এবারের বিশ্ব মেডিটেশন দিবসের প্রতিপাদ্য ছিল ‘মন ভালো তো সব ভালো’। ভালো ভাবব, ভালো বলব, ভালো করব, ভালো থাকব। ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ ও প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব এ সমস্বরে তিন প্রত্যয়ন বাক্য পাঠের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
এরপর কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী তার অডিও শুভেচ্ছা বাণীতে বলেন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরস্পরের পরিপূরক। সব দিক দিয়ে ভালো থাকতে হলে মনকে ভালো রাখতে হবে। আর মন ভালো রাখার জন্যে প্রয়োজন মেডিটেশন।

এ সময় কোয়ান্টাম মেথডের উদ্ভাবক ও প্রশিক্ষক শহীদ আল বোখারী মহাজাতক বিশেষ অডিও আলোচনায় বলেন, ব্যক্তি মন যদি ভালো থাকে, মনে যদি প্রশান্তি থাকে তা হলে পরিবারে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, বিশ্বে শান্তি আসবে। এখানেই মেডিটেশন সবচেয়ে সহায়ক শক্তি। ওষুধ, পিল, ইনজেকশন, থেরাপি যা পারে না, মানুষের মন ভালো রাখার সে কাজটি যুগ যুগ ধরে করছে মেডিটেশন। এখনকার ডিজিটাল জীবনে বিলাস ও স্বাচ্ছন্দ্যেরও গতি বেড়েছে। কিন্তু ব্যক্তির মন আক্রান্ত হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা, ক্ষুব্ধতা, ট্রমা, ভয়, আতঙ্ক, রাগ, অনিশ্চয়তা, বিষণ্ণতা ও একাকিত্বে। মনের এই দূষণই শতকরা ৭৫ ভাগ রোগ সৃষ্টি করে। সারা পৃথিবীর স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাই এখন একমত যে, মনোগত ও মনোদৈহিক এই রোগগুলো থেকে মুক্তিরই পথ দেখায় মেডিটেশন।

আরোগ্যশালার মঞ্চ এবং বর্ণিল পাথরের ওপর বসে বিশেষ গাইডেড মেডিটেশনে নিমগ্ন হন সব বয়সের নারী-পুরুষ-শিশু। মেডিটেটিভ লেভেলে নিজেদের মনের দূষণগুলোকে এক এক করে বের করে দিয়ে অপূর্ব এক প্রশান্তির অনুভূতিতে আপ্লুত হন সবাই।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৯শে নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মত প্রস্তাবে ২১শে ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে কোয়ান্টাম ২০২৫ সালকে ঘোষণা করে ‘দ্য ইয়ার অব মেডিটেশন, হিসেবে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...