শনিবার, ১৩ জুন ২০২৬

লামায় দূর্গম পাহাড়ি এলাকার দুই শতাধিক নারী পুরুষ পেল গ্রাউস’র বিনামূল্যের চিকিৎসা সেবা

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠী- বাঙ্গালী হত দরিদ্র জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন ( গ্রাউস)। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সরই ইউনিয়নের দূর্গম পাহাড়ি টংগঝিরি পাড়ায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। সংস্থার ”অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা’ প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এ চিকিৎসা সেবায় দুই শতাধিক নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহন করেন।

এতে আগত রোগীদের চিকিৎসা প্রদান করেন ডা. মেহেদী হাসান। এ সময় প্রকল্পের প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না, অর্গানাইজার মে মং মার্মা, সিএম অংথোয়াইনু মার্মা, সিএনএইচপি ক্য ক্য চিং মার্মা, পুষ্টি আপা সুমি বড়ুয়া ও গংগা রানী ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন। চিকিৎসা সেবা নিতে আসা বৃদ্ধা লাল মতি ত্রিপুরা (৬৩) জানান, দীর্ঘ দিন ধরে চর্ম রোগে ভুগছিলাম। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছিলাম না। গ্রাউস এর বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে উপকৃত হয়েছি। চিকিৎসা সেবা প্রদানের সত্যতা নিশ্চিত করে প্রকল্পের প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না বলেন, যাতায়াত অসুবিধার কারনে দূর্গম পাহাড়ি এলাকার হত দরিদ্ররা চিকিৎসা সেবা পায় না। এদিক চিন্তা করে প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ফাইতং ইউনিয়নের সোনাইছড়ি ও লামা সদর ইউনিয়নের চিউনি মার্মা পাড়ায় এ চিকিৎসা সেবা প্রদান করা হবে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...