রবিবার, ১৪ জুন ২০২৬

ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়পত্র সংগ্রহ করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আজ রোববার বিকেলে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, জিয়া মঞ্চ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর হোসেন মজুমদার, ফুলগাজী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল হুদা শাহীন, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট জাহিদ হোসেন কমল, ছাত্রদল নেতা মুনির আহমেদ প্রমুখ।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে বিএনপি নেতা আবু তালেব বলেন, বেগম খালেদা জিয়া এই পর্যন্ত যত আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সবকটি আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। রাজনীতিতেও তিনি আপোষহীন নেত্রী হিসেবে শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, বিশ্ব দরবারেও স্থান করে নিয়েছেন। তিনি যেহেতু অসুস্থ সেই হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক বেগম জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দেশের কোটি মানুষের দোয়ায় তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। শুধুমাত্র ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়াবাসী নয় সারা দেশের মানুষ বেগম জিয়া যেন সুস্থ হয়ে ফিরে আসেন সেই অপেক্ষায় রয়েছেন।

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর। এ আসন থেকে তিনি টানা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এই বিভাগের সব খবর

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

সর্বশেষ

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...