বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল শুক্রবার। এ উপলক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে টেলিভিশন কর্তৃপক্ষ।

আগামীকাল সকাল ৭টা ২০ মিনিটে শিল্পী, কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্টজনদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে।

এছাড়া, সকাল ৯টায় আঞ্চলিক গানের অনুষ্ঠান ‘কর্ণফুলীর সাম্পান’, বেলা ১০টায় বিশেষ আলোচনা অনুষ্ঠান, বেলা ১১টায় নৃত্যানুষ্ঠান ‘নৃত্যের ছন্দে মন আনন্দে’, দুপুর ২টা ৩৫ মিনিটে শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্বপ্ন আগামীর’, বিকেল ৪টা ৪০ মিনিটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের পরিবেশনায় অনুষ্ঠান ‘পাহাড়ে আনন্দ’, সন্ধ্যা ৬টায় সরাসরি সংগীতানুষ্ঠান, রাত ৯টা ২৫ মিনিটে বিশেষ নাটক ‘জমিদারের জন্মদিন’ এবং রাত ১০টা ২০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান হাসি আনন্দে কিছুক্ষণ সম্প্রচারিত হবে।

এ ব্যাপারে বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার (জিএম) মো. ঈমাম হোসাইন বলেন, ‘এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ব্যতিক্রম। অনুষ্ঠানের মান-সংখ্যা যেমন বেড়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকও বেড়েছে। আয় বেড়েছে। এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।’

এই বিভাগের সব খবর

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পাঁচদিন ব্যাপি বইমেলার বুধবার দ্বিতীয় দিনে লেখক পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে দেশের...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

সর্বশেষ

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...