বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বই অনবদ্য প্রেরণা ও পথপ্রদর্শক : মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবে বক্তারা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাঙালির যা কিছু বড় মাপের অর্জন, তা সম্ভব হয়েছে বাঙালির ঐক্য ও সংহতির ভিত্তিতে। মুক্তিযোদ্ধাদের মহিমান্বিত ও দুঃসাহসিক বীরত্বের অমরগাথা কোটি কোটি বাঙালি হৃদয়ের মণিকোঠায় চিরজাগরূক থাকবে। তাঁরা বলেন, বই আমাদের জীবনে এক অনবদ্য প্রেরণা ও পথপ্রদর্শক। সুন্দর জীবনের পথে বই ব্যতীত আমাদের জীবন যেন অর্থহীন। বই মানুষের সবচেয়ে উত্তম সঙ্গী, কারণ এটি জ্ঞান, প্রজ্ঞা ও বিনোদনের অফুরন্ত উৎস, যা মানসিক শক্তি জোগায়, নতুন জগত উন্মোচনে সাহায্য করে এবং জীবনের কঠিন সময়ে সান্ত্বনা ও পথপ্রদর্শক হিসেবে কাজ করে।

গত ১৬ ডিসেম্বর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত। কবি নাট্যকার অভীক ওসমানের সভাপতিত্বে এতে আলোচক ছিলেন কলামিস্ট মেজর (অব.) এমদাদুল ইসলাম, ড. নারায়ন বৈদ্য, অধ্যাপক শাহনাজ পারভীন সিঁথি, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, মোহাম্মদ জহির ও জসিম উদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন রাশেদ রউফ। অনুষ্ঠানে কবি গোফরান উদ্দীন টিটু, সৈয়দা সেলিমা আক্তার ও সৈয়দা করিমুননেসার সাহিত্য–পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

এরপর মুক্তিযুদ্ধের কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন কবি রিজোয়ান মাহমুদ। কবিতা পাঠ করেন কবি আকতার হোসাইন, কাসেম আলী রানা, জিএম জহির উদ্দীন, শামীম ফাতেমা মুন্নী, কল্যাণ বড়ুয়া, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, আনোয়ারুল হক নূরী, অমিত বড়ুয়া, পুষ্পিতা সেন, তারিফা হায়দার, রেহেনা আকতার, সৈয়দা করিমুননেসা।

মুক্তিযুদ্ধের সাহিত্য বিষয়ে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কবি ওমর কায়সার। আলোচক ছিলেন বিপুল বড়ুয়া, অধ্যাপক বিচিত্রা সেন, ড. শ্যামল কান্তি দত্ত। মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন দিলরুবা খানম, সৌভিক চৌধুরী, প্রতিমা দাশ, লিপি তালুকদার, মলিনা মজুমদার, রিনিক মুন, সোমা মুৎসুদ্দী, এস টি এফ যূঁথী, হৈমন্তী তালুকদার।

‘অনুভবে অস্তিত্বে একাত্তরের মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কাজী রুনু বিলকিস। আলোচক ছিলেন নেছার আহমদ, জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, শাকিল আহমদ, নিজামুল ইসলাম সরফী, খনরঞ্জন রায়, মুহাম্মদ মহসীন চৌধুরী, কুমুদিনী কলি, রফিকুল ইসলাম ভূঁইয়া, বাবুল কান্তি দাশ, নবাব হোসেন মুন্না, বিলাস কান্তি দাস, পুলক চন্দ। মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন শিউলী নাথ, কাকলী দাশগুপ্ত। সবশেষে মুক্তিযুদ্ধের কবিতা ও ছড়া পাঠ পর্বে সভাপতিত্ব করেন ডা. প্রণব কুমার চৌধুরী। অংশগ্রহণ করেন দীপক বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার, সাইফুদ্দীন আহমদ সাকী, ইফতেখার মারুফ, আকাশ আহমেদ, গোফরান উদ্দীন টিটু, ইসমাইল জসীম, নিশাত হাসিনা শিরিন, মঈনুল হক চৌধুরী জোসেফ, প্রদ্যোত কুমার বড়ুয়া, নীলরতন দাশগুপ্ত, ফারহানা ইসলাম রুহী, লিপি বড়ুয়া, শিরিন আফরোজ, গৌতম কানুনগো, কানিজ ফাতিমা, মোয়াজ্জেম হোসেন, সুমি দাশ, তানভীর হাসান বিপ্লব, শিপ্রা দাশ, সৈয়দা সেলিমা আক্তার, ইলিয়াস হোসেন, দীপিকা বড়ুয়া, মর্জিনা হক চৌধুরী পপি, কাজী নাজরিন, মোহাম্মদ ইসমাইল, আলমগীর হোসাইন, সত্যজিৎ দাশ কাঞ্চন, পূর্বা চৌধুরী, সেলিম তালুকদার আকাশ, বিকাশ বড়ুয়া, নাটু বিকাশ বড়ুয়া, সুচিত্রা ভট্টাচার্য, এম.সাইমন, ইলিয়াস সরকার, সুপর্ণা লিপি বড়ুয়া, তানজিনা রাহী, আনিস শাহরিয়ার, রূপক কুমার রক্ষিত, আরো অনেকে। বিভিন্ন পর্ব সঞ্চালনায় ছিলেন আয়েশা হক শিমু, মর্জিনা আখতার, বাসুদেব খাস্তগীর, কাঞ্চনা চক্রবর্তী ও সিমলা চৌধুরী।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...