বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মধ্যে মারমা ভাষার বই বিতরণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় মারমা সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে মারমা ভাষার বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ মারমা সোসাইটির উদ্যেগে আজ বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের গুগড়াছড়ি এলাকার ধর্মসুখ বৌদ্ধ বিহারে শতাধিক মারমা শিক্ষার্থীদের মধ্যে এ সব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ব গণমানুষের ফাউন্ডেশন এর চেয়ারম্যান অংচিংনু মারমা।

সংগঠনের সভাপতি ও স্থানীয় কার্বারী অংথোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ মারমা সোসাইটির জেষ্ঠ সহ সভাপতি থোয়াইঅংগ্য মারমা (কার্বারী), সাধারণ সম্পাদক অংসা মারমা (কার্বারী), সাংগঠনিক সম্পাদক থুইচিং মারমা, প্রচার সম্পাদক সাথোয়াইপ্রু মারমা এবং খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জীতেন বড়ুয়া প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, নিজস্ব ঐতিহ্য রক্ষা ও সংস্কৃতি চর্চার জন্য নতুন প্রজন্মকে নিজ মাতৃভাষা শিক্ষা প্রদান করতে হবে। তাই তাদেরকে বাংলা ভাষার পাশাপাশি নিজ নিজ মাতৃভায়ায় দক্ষ হতে হবে। নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে মাতৃভাষার বই।

এসময় এলাকার অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল...

সর্বশেষ

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়,...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে  জাপানের বিশ্বখ্যাত পোশাক...

রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে...