বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও সিটি মেয়রকে বিশেষ সম্মাননা প্রদান

মানবাধিকার রক্ষায় আইএইচআরসিজি’র যুগউপযোগী ভূমিকা পালন করবে-সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

মানবাধিকার রক্ষায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গণতান্ত্রিক এবং মানবিক হতেই হবে-সৈয়দ মোস্তফা আলম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আন্দোলন সংগ্রাম ও মানবিক কাজে অনবদ্য অবদানের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, প্রখ্যাত চিকিৎসক ডা. শাহাদাত হোসেনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন আইএইচআরসিজি’র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আমির হোসেন খান, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশের জেনারেল সেক্রেটারী সৈয়দ মোস্তফা আলম, আইএইচআরসিজি’র সাংগঠনিক সম্পাদক এস.এম. কামরুল ইসলাম প্রমুখ। বিশেষ সম্মাননা গ্রহণকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশের মানবাধিকার রক্ষায় আইএইচআরসিজি বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। আগামী দিনের পথ চলায় এ সংগঠন বাংলাদেশর স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, বাকস্বাীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষায় আরও যুগউপযোগী ভূমিকা পালন করবে বলে আশা করি।

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশের জেনারেল সেক্রেটারী সৈয়দ মোস্তফা আলম বলেন, ৫ আগস্ট’র পর থেকে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য দেশী বিদেশী অশুভ চক্রান্ত চলছে। এ চক্রান্ত অত্যন্ত দৃঢ়তার সাথে অন্তবর্তীকালীন সরকার সহনশীল পর্যায়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রশাসনিক কাঠামো ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে। এ অবস্থায় স্বাধীনতাকামী এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনকে অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে আগামী নির্বাচনকে সুষ্ট ও গ্রহণ যোগ্য করে তোলার জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মানবাধিকার রক্ষায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গণতান্ত্রিক এবং মানবিক হতেই হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‌্যালিতে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইএইচআরসিজি’র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আমির হোসেন খান, সংগঠনের যুগ্ম সম্পাদক মাঈন উদ্দীন আহমদ, নির্বাহী পরিচালক নুরুল আবসার তৌহিদ, সংঠনের নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা তাহেরা শারমীন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মুহাম্মদ আওরঙ্গজেব খান সম্রাট, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, মোঃ আব্দুর রহিম, পটিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী আফরোজা বেগম জলি, নেত্রী নাহিদা আক্তার নাজু, চম্পা রানী নন্দী, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক চৌধুরী ওহাব, চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ডা. জামাল উদ্দিন, আর্ন্তাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ মোশারফ হোসেন, সীতাকুন্ড উপজেলার সভাপতি মোঃ মুসলিম উদ্দিন ভূইয়া, মহানগরের যুগ্ম সমন্বয়কারী জাবেদ চৌধুরী, সংগঠনের নারী নেত্রী জান্নাতুল মাওয়া মারুফা, শারমীন সরকার, জোহরা সেলিম, সীতাকুন্ড পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদা বেগম, নারী উদ্যোক্তা মনিরা দিলশাদ তানসি, সংগঠনের নেতা যথাক্রমে-হাজী নুরুল ইসলাম, তাহেরা মহরম, ফাহমিনা আলম, ইঞ্জি: কাজী মিজান, এনাম হোসেন, মোঃ আলাউদ্দিন, আব্দুল কাদের চৌধুরী, মোঃ ইয়াছিন, মোঃ রাজু চৌধুরী, তৌহিদুল আলম তালুদার, মোঃ ইকরাম, ইব্রাহিম লালন, সঙ্গীত শিল্পী এস.বি সুমি, মোঃ ইমাম উদ্দিন, মোঃ আজহারুল ইসলাম তামিম, শান্ত দে, ফয়জুল হক, আসিফ রোহান, মোঃ ইয়াছিন প্রিন্স, তাহমিনা আক্তার প্রমুখ।

এই বিভাগের সব খবর

দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ’র সেরা দল হিসেবে সাফ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ-বি রানার্স-আপ...

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পাঁচদিন ব্যাপি বইমেলার বুধবার দ্বিতীয় দিনে লেখক পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে দেশের...

সর্বশেষ

দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ’র সেরা দল হিসেবে...

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...