শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মুস্তাফিজের খরুচে বোলিংয়ের দিনে দুবাইয়ের টানা দ্বিতীয় জয়

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রথম দুই ম্যাচ হারের পর ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানের দল দুবাই ক্যাপিটালস।

গতরাতে নিজেদের চতুর্থ ম্যাচে দুবাই ক্যাপিটালস ৯ রানে হারিয়েছে আবুধাবি নাইট রাইডার্সকে। আগের ম্যাচেও নাইট রাইডার্সের বিপক্ষে ৮৩ রানে জিতেছিল দুবাই। ঐ ম্যাচে বল হাতে ২২ রানে ২ উইকেট নিলেও, এবার ৪ ওভারে ৪৭ রান খরচায় ১ উইকেট নেন মুস্তাফিজ।

দুবাইয়ের আবুধাবিতে নাইট রাইডার্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় দুবাই। তৃতীয় উইকেটে ১১৫ রানের জুটি গড়ে দুবাইকে লড়াইয়ে ফেরান যুক্তরাষ্ট্রের শায়ান জাহাঙ্গীর ও ইংল্যান্ডের জর্ডান কক্স। ৩০ বলে ২৯ রান করে থামেন কক্স।

তবে সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে আউট হন জাহাঙ্গীর। ১ রানের জন্য সেঞ্চুরি পাননি তিনি। ১৯তম ওভারে আউটের আগে ১০টি চার ও ৫টি ছক্কায় ৫৪ বলে ৯৯ রান করেন জাহাঙ্গীর।

পরের দিকে রোভম্যান পাওয়েলের ২৪ বলে ৩৮ ও অধিনায়ক দাসুন শানাকার ৪ বলে ১০ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান করে দুবাই ক্যাপিটলাস।

নাইট রাইডার্সের জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট নেন।

জবাবে স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতায় ১১১ রানে ৭ উইকেট হারায় নাইট রাইডার্স। অষ্টম উইকেটে ২০ বলে ৪৬ রান তুলে দলকে লড়াইয়ে ফেরান রাসেল ও হোল্ডার। ৩টি ছক্কায় ৯ বলে ২২ রান করা হোল্ডারকে দলীয় ১৫৭ রানে শিকার করে জুটি ভাঙ্গেন মুস্তাফিজ।

তারপরও নাইট রাইডার্সকে জয় এনে দিতে চেষ্টা করেছিলেন রাসেল। শেষ ২ ওভারে জয়ের জন্য ৪০ রানের সমীকরণ মেলাতে পারেননি রাসেল।

ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তুলে হারের লজ্জা পায় নাইট রাইডার্স। ফলে বিফলে যায় ৪টি করে চার-ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৫৩ রান করা রাসেলের ইনিংসটি।

দুবাইয়ের ওয়াকার সালামখিল ৩টি ও ডেভিড উইলি ২ উইকেট নেন।

এ ম্যাচে মুস্তাফিজ প্রথম তিন ওভারে যথাক্রমে- ৭, ৮ ও ১৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। নিজের শেষ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...