শনিবার, ২০ জুন ২০২৬

সীতকুণ্ডে পানের ট্রাক উল্টে দুই পান ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডে পানের ট্রাক উল্টে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। হতাহত সকলে পান ব্যবসায়ী বলে জানা যায়।

গত শনিবার রাত একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীরা হলেন, পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার রমনি মোহন চৌধুরীর ছেলে কমল চৌধুরী (৫৩) ও চট্টগ্রামের হাটহাজারী থানার পশ্চিম দেওয়াননগর এলাকার মৃত ননী চৌধুরীর ছেলে সমীর চৌধুরী (৫৪)।

গুরুতর আহত হয়েছেন একই এলাকার তপন চৌধুরী (৪৫), উজ্জ্বল চৌধুরী (৫১), ভোলা চৌধুরী (৫৫) ও বাদল (৪৫)।

ঘটনার সূত্রে জানা যায়, জেলার পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার কয়েকজন পানচাষী ট্রাকে করে পান নিয়ে মিরসরাই মিঠাছড়া বাজারে যাচ্ছিলেন। গতকাল রাতে পান বোঝাই  ট্রাকটি সীতাকুণ্ড মাইলের মাথা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় পান ব্যবসায়ী কমল ও সমীর ঘটনাস্থলেই মারা যান।

সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাকটি পান নিয়ে পটিয়া হাইদগাঁও থেকে মিরসরাই মিঠাছড়া বাজারে যাওয়ার পথে বাঁশবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে উল্টে যায়। এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক  পালিয়ে যায়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...