বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সাংস্কৃতিক বিনিময়ে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে। এই সম্পর্ক ভবিষ্যতে বিনিয়োগ, কর্মসংস্থান, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের জন্যই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

আজ শনিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘কোরিয়ান মুভি এন্ড কে-পপ ফেস্ট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত পারস্পরিক শ্রদ্ধা, অর্থনৈতিক অংশীদারত্ব ও জনগণের মধ্যে যোগাযোগ-এই তিন স্তম্ভের ওপর দাঁড়িয়ে। দুই দেশের সম্পর্ক আজ সুদৃঢ় ভিত্তি পেয়েছে। ঢাকা ও সিউলে উভয় দেশের দূতাবাস এই সম্পর্ককে আরও গতিশীল করছে।’

তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দুই বিলিয়ন মার্কিন ডলারের বেশি। বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হিমায়িত সামুদ্রিক খাদ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে যন্ত্রপাতি, ইলেকট্রনিকস, কেমিক্যাল ও স্টিল পণ্য আমদানি করা হচ্ছে।’

চসিক মেয়র আরও বলেন, ‘দক্ষিণ কোরিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিদেশি বিনিয়োগকারী দেশ।

বিশেষ করে তৈরি পোশাক ও অবকাঠামো খাতে কোরিয়ান বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে বড় ভূমিকা রাখছে। ইয়ংওয়ান কর্পোরেশনের মতো প্রতিষ্ঠানগুলো এর উজ্জ্বল উদাহরণ।’

তিনি বলেন,‘কোরিয়ান মুভি ও পপ সংস্কৃতি বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়। সাংস্কৃতিক আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক সংস্কৃতি বোঝাপড়া ও বন্ধুত্ব গড়ে তুলতে সহায়ক।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার এই বন্ধুত্ব ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। পারস্পরিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমরা একটি টেকসই ও কল্যাণভিত্তিক অংশীদারত্ব গড়ে তুলতে চাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, কোরিয়া দূতাবাসের কনসাল মোহাম্মদ মহসিন, চট্টগ্রামে কোরিয়ান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পাইক, উরি ব্যাংক চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান, থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক অভিক ওসমান, বিডি কে-ফ্যামিলির প্রতিষ্ঠাতা তাসনুভা জাহানসহ কোরিয়ান কমিউনিটির সদস্য, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...