বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রোগ প্রতিরোধে চিকিৎসার চেয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, সারা বাংলাদেশকে যদি আমরা হাসপাতালও বানাই তাহলেও রোগীকে জায়গা দেওয়া সম্ভব না, যদি আমরা প্রতিকারে না যাই। ডাক্তার, নার্স, সাধারণ মানুষ আমরা যে যেখানে আছি রোগ প্রতিরোধে চিকিৎসার চেয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে।

আজ দুপুরে চট্টগ্রামের কাট্টলীতে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ভবন নির্মাণের শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এর আগে নগরীর লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, আমরা অনেক জায়গায় পিছিয়ে আছি। এসডিজি’তে যেই জায়গায় আমাদের চলে যাওয়ার কথা ছিল আমরা সেখান থেকে পিছিয়ে গেছি। কাজেই আমাদের চেষ্টা করতে হবে সমন্বিতভাবে দল, মত নির্বিশেষে আমরা যেন এ কাজগুলোকে এগিয়ে নিতে পারি। আমরা সরকারে আছি সম্ভবত আর দুমাস। খুব কম সময়। এই অল্প সময়ে আপনাদের চাহিদাগুলো যতদূর পারা যায় পূরণ করার চেষ্টা করবো। আমরা ইতোমধ্যে স্বাস্থ্যখাতে উন্নয়নের জন্য ১৭৫ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছি।

এর আগে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের আলোচনা সভায় উপদেষ্টা বলেন, চট্টগ্রাম তথা বাংলাদেশে ডায়ালাইসিস সংকট একটি গুরুতর সমস্যা। এই চিকিৎসা ব্যয়বহুল হওয়ার কারণে রোগীদের আর্থিক চাপে পড়তে হয়। এজন্য চিকিৎসার চাইতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রতিকার। মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন করা উচিত।

বিশেষ করে চট্টগ্রামের মানুষের উচিত গরুর মাংসের প্রতি আকর্ষণ কমানো ও পান, জর্দা, সিগারেট ইত্যাদি পরিহার করা।

স্বাস্থ্য উপদেষ্টা নগরীর লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে রোগীদের সাথে চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিস্তারিত কথা বলেন এবং চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালে অপারেশন থিয়েটার রুম পরিদর্শন করেন।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ভবন নির্মাণের শুভ সূচনা অনুষ্ঠানে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সহ-সভাপতি এস এম আবু তৈয়ব, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।

এই বিভাগের সব খবর

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা...

সর্বশেষ

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আজ থেকে একাদশ ও আলিম শ্রেণিতে...