বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণে বিজিএমইএ–ডিডিআরসি যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ডিজিএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টারের উদ্যোগে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং লিলিয়ানা ফন্ডস এর সহযোগিতায় “The Meaningful Participation and Inclusion of Children and Youths with Disabilities in all Domains of Community Based Rehabilitation” প্রকল্পের অধীনে  ১১ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) এর যৌথ উদ্যোগে “কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ডিডিআরসি’র নির্বাহী পরিচালক জনাব শহীদুল ইসলাম সাজ্জাদ।

সভায় বক্তাগণ বেসরকারী পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তিকরণ বিষয়ে আলোচনা করেন। বিজিএমইএর সিনিয়র ডেপুটি সেক্রেটারি জনাব মোঃ বুরহান উদ্দিন আহম্মেদ বলেন, ডিডিআরসি থেকে কর্মক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের একটি তালিকা পেলে বিজিএমইএ সদস্যভুক্ত শিল্প কারখানাগুলোতে তাদের উপযুক্ত নিয়োগ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।
ডেপুটি সেক্রেটারি জনাব হামিদুল্লাহ বলেন, সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটা থাকলেও বেসরকারি খাতে কর্মসংস্থান এখনো চ্যালেঞ্জ। অনেক প্রতিষ্ঠান নীতিমালা মেনে নিয়োগ দিতে চাইলেও প্রার্থী স্ক্রিনিং প্রয়োজন। তিনি বলেন, কর্মক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের তালিকা প্রস্তুত থাকলে এ প্রক্রিয়া আরও দ্রুত অগ্রসর হওয়া যাবে।
সভায় জানানো হয়, কোনো প্রতিষ্ঠানে মোট কর্মীর অন্তত ১০ শতাংশ যদি প্রতিবন্ধী ব্যক্তি হন, তাহলে সেই প্রতিষ্ঠান ৫ শতাংশ কর রেয়াত সুবিধা পেতে পারে—যা শিল্প খাতে প্রতিবন্ধী অন্তর্ভুক্তিকরণের একটি গুরুত্বপূর্ণ প্রণোদনা। অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিজিএমইএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সাইফুল্লাহ মনসুর বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার স্বীকৃতি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। মানসিকতা বদলাতে হবে—এটি উপেক্ষা করার সুযোগ নেই।” তিনি আরও জানান, প্রযুক্তির ভবিষ্যৎ ট্রেন্ড সামনে রেখে আগামী দশ বছরকে লক্ষ্য করে দক্ষতা উন্নয়ন ও অন্তর্ভুক্তি পরিকল্পনা নিতে তিনি উৎসাহিত করেন।
বিজিএমইএ এর প্রথম ভাইস প্রেসিডেন্ট জানান, প্রয়োজনে একটি জরিপ পরিচালনা করে প্রার্থীদের দক্ষতা অনুযায়ী উপযুক্ত কর্মস্থলে স্থাপন এবং রুট-লেভেল কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব।
সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল আওয়াল, জেন্ট সেক্রেটারি (ইনচার্জ), জনাব মোঃ করিম উল্লাহ চৌধুরী, সিনিয়র ডেপুটি সেক্রেটারি, জনাব মোঃ বুরহান উদ্দিন আহম্মেদ, সিনিয়র ডেপুটি সেক্রেটারি, জনাব হামি উল্লাহ, ডেপুটি সেক্রেটারি, বিজিএমইএ এবং অন্যান্য অতিথিবৃন্দ ও ডিডিআরসি’র কর্মকর্তারা।

এই বিভাগের সব খবর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

সর্বশেষ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...