মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায়ের সূচনা করেছে।’

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের আজকে নির্বাচনের তফসিল ঘোষণার যে ভাষণ জাতির উদ্দেশ্যে, এটা আমাদেরকে আশ্বস্ত করেছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে।

তফসিল ঘোষণার পর আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনে তফসিল ঘোষণায় বিএনপি সন্তুষ্ট জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। শব্দের একটা এদিক ওদিক থাকতে পারে, সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলো তারা এই নির্বাচন অনুষ্ঠান করতে চায়। জনগণ ভোটের অধিকার বাস্তবায়ন করতে চায় এবং সেটাকে নিশ্চিত করতে চায়।

মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটি ঘটনা। এটাকে সুষ্ঠভাবে পালন করা এবং সেটাকে আয়োজন করা নির্বাচন কমিশনের দায়িত্ব।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ এবং একটি গ্রহণ নির্বাচন আয়োজন করবে। পাশাপাশি সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারা সবাই সচেতনভাবে এই নির্বাচনটিকে একটি উৎসবমুখর একটি নির্বাচনে পরিণত করবেন। কারণ আমরা সবাই জানি, বিগত ১৫ বছর এই দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। আজকে আবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক একটি পার্লামেন্ট আমরা গঠন করতে সক্ষম হব।

বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রে যে সমস্ত সংস্কারের প্রয়োজন ছিল, প্রায় নয় মাস সরকার সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা করেছে। দীর্ঘ আলোচনা হয়েছে। অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। কতগুলো বিষয় একমত হতে পারিনি। সেগুলো গণভোটের মাধ্যমে আসবে। একই সঙ্গে আমরা মনে করি যে, আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হবে।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...