বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার ওপর হামলার মামলায় গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তার ওপর হামলার ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর থানার সিকদারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ। গ্রেফতাররা হলেন- কাজী মো. ইমন হোসেন (২৩) ও মো. সুজন (২৪)।

চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ ডিসেম্বর নগরের সিডিএ আবাসিক এলাকায় চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা বদরুল আরেফিন ভূঁইয়ার গাড়িতে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা করা হয়। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম) তথ্য প্রযুক্তির সহায়তায় বান্দরবান থেকে দুজনকে গ্রেফতার করেছে। তারা হামলার কথা স্বীকার করেছে।

আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার দিন পূর্ব-পরিকল্পনা অনুসারে তিনজন মোটরসাইকেলে এসে কাস্টমস কর্মকর্তার গাড়িটি সামনে থেকে গতিরোধ করে। গ্রেফতার মো. সুজন তার হাতে থাকা চাপাতি দিয়ে গাড়ির সামনের গ্লাসে কোপ মেরে ভেঙে ফেলে। তখন তাদের দলে থাকা অন্য একজন জোরে জোরে বলতে থাকে “গুলি কর, গুলি কর”। কিন্তু স্থানীয় লোকজন জমায়েত হওয়া শুরু করলে তারা পালিয়ে যায়।

আসামিরা আরো জানিয়েছে, তারা এক ব্যক্তির নির্দেশক্রমে কাস্টমস কর্মকর্তার ওপর হামলা করে। হামলার সময় ওই ব্যক্তির মোটরসাইকেলটি ব্যবহার করা হয়। কাস্টমস কর্মকর্তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ঘটনার পরিকল্পনা করা হয়েছিল বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। তবে পরিকল্পনাকারীসহ অপর পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

সর্বশেষ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...