বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান জেলার লামা উপজেলায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে প্রচারাভিযান সম্পন্ন হয়েছে। বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন’র (গ্রাউস) এমপাওয়ারম্যান্ট প্রকল্পের উদ্যোগে ও নাগরিকতা: সিভিক এনগেইজমেন্ট ফান্ডের অর্থায়নে গত মঙ্গলবার দুুপুরে উপজেলা শহরে অনুষ্ঠিত সমাপনীর প্রচারাভিযানের সাইকেল র‌্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। এতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক, সরকারি মাতামুহুরী কলেজ শিক্ষক মুজিবুর রহমান মানিক ও অংথিং রাখাইন, প্রকল্পের সহকারি কর্মকর্তা মেহেরুন্নেচ্ছা, সরকারি বেসরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ স্কুল কলেজ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসর মো. মঈন উদ্দিন বলেন, ‘নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগই পারে সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে। আমরা প্রত্যেকে দায়িত্বশীল হলে নিরাপদ সমাজ গড়া সম্ভব।’ এর আগে ২৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত উপজেলার গজালিয়া, সরই, ফাঁসিয়াখালী, ফাইতং, আজিজনগর ও রুপসীপাড়া ইউনিয়নেও একইভাবে নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে প্রচারাভিযান অনুষ্ঠিত হয় বলে জানান প্রকল্পের সহকারি কর্মকর্তা মেহেরুন্নেছা। তিনি বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, সামাজিক সচেতনতা সৃষ্টিসহ প্রযুক্তিনির্ভর হয়রানি প্রতিরোধ করতেই এ প্রচারাভিযান।

এই বিভাগের সব খবর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

সর্বশেষ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...