রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবার রোদ্দুর রায় গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়কে। মঙ্গলবার (৭ জুন) ভারতের গোয়া থেকে তাকে গ্রেপ্তার পুলিশ।

পরিচালক কৌশিক মুখার্জি ওরফে ‘কিউ’ ফেসবুকে আজ রোদ্দুরের গ্রেপ্তার হওয়ার খবর জানানো হয়। তা ছাড়াও ভারতীয় একাধিক সংবাদমাধ্যম তাকে গ্রেপ্তার হওয়ার খবর প্রকাশ করেছে।

কিছুদিন আগে ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করেন রোদ্দুর। অশ্রাব্য শব্দ ব্যবহার করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকেও আক্রমণ করেন তিনি। এরপর গত ৩ জুন রোদ্দুরের বিরুদ্ধে চিৎপুর থানায় মামলা দায়ের করেন তৃণমূল নেতা ঋজু দত্ত।

প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছেন রোদ্দুর রায়। সেই কারণে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান তৃণমূল নেতা। দায়ের করা মামলায় পুলিশ লালবাজার থেকে গ্রেপ্তার করে তাকে। খুব শিগগির তাকে কলকাতায় আনা হবে। সেই সঙ্গে খতিয়ে দেখা হবে তার ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য সম্পত্তির পরিমাণও।

উল্লেখ্য, গত মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জিকে বিশেষ সাহিত্য পুরস্কার দেওয়া নিয়েও কুরুচিকর মন্তব্য করেছিলেন এই ইউটিউবার। মুখ্যমন্ত্রীর সম্মানহানির দায়ে তার বিরুদ্ধে পাটুলি থানায় মামলা দায়ের করেছিলেনন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অরিত্র সাহা। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিয়ে কটূক্তি করেছেন রোদ্দুর রায়।

জেবি

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...