বুধবার, ২২ জুলাই ২০২৬

রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

 শ্যামল রুদ্র, রামগড়
- Advertisement -
Single page 1st Paragraph

রামগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের হাতে অগ্নিসংযোগ, লুটপাট, ধর্ষণসহ নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছিল রামগড়ের নিরীহ মানুষেরা। সেই ভয়াল দিনের স্মৃতিকে হৃদয়ে ধারণ করে আজকের দিনটি পালন করা হয়। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে বিজয় ভাস্কর্য প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম। উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) রেহান উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী নাথ এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম। মুক্তিযুদ্ধের ইতিহাস অনুযায়ী, ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে ১নং সেক্টরের কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে পার্বত্যাঞ্চলের অন্যতম কৌশলগত এলাকা রামগড় হাই স্কুল মাঠ থেকেই গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘ নয় মাসের সংগ্রাম শেষে ৮ ডিসেম্বর বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধারা রামগড় প্রধান ডাকঘরের চূড়ায় লাল-সবুজের পতাকা উত্তোলন করেন এবং রামগড়কে হানাদারমুক্ত ঘোষণা করেন।

এই বিভাগের সব খবর

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে হলে পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই।...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে সব ইউনিটকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর...

সর্বশেষ

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন,...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই,...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে: মুক্তাদির

বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির...

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, কমেছে গ্যাসের সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫...

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

জেলার রাজস্থলী উপজেলায় আজ পাহাড় ধস ও বন্যা উপদ্রুত...