রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

৭ম ক্যারম বিশ্বকাপে বাংলাদেশের রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মালদ্বীপে অনুষ্ঠিত ৭ম ক্যারম বিশ্বকাপে বাংলাদেশ একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জয় করেছে।

সুইস লিগের ফাইনালে ভারতের আব্দুল আসিফের কাছে পরাজিত হয়ে বাংলাদেশের হাফিজুর রহমান রৌপ্য পদক জয় করেন।

ক্যারম বিশ্বকাপের টিম ইভেন্টে বাংলাদেশ পুরুষ দল মালদ্বীপকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছে। এই ইভেন্টে স্বর্ণ ও রৌপ্য পদক জয় করেছে ভারত ও শ্রীলংকা।

৭ম ক্যারম বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে অংশ নেন হাফিজুর রহমান, হেমায়েত মোল্লা, আনিছ আহমেদ, বাসু দাশ, আফসানা নাসরিন, ফারজানা বানু, শামছুন নাহার মাকসুদা ও আছিয়া সুলতানা। পুরুষ দ্বৈতের খেলায় বাংলাদেশ ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে হেরেছে। বাংলাদেশের দুই খেলোয়াড় হাফিজুর ও হেমায়েত একটি করে স্লাম (একবারে সকল গুটি ফেলে দেওয়া) করেন।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা, কাতার, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জার্মানী সুইজারল্যান্ড, ইতালি, যুক্তরাষ্ট্র, সার্বিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইংল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, স্বাগতিক মালদ্বীপসহ ১৭টি দেশ অংশ নিচ্ছে।

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি এ এফ এম এহতেশামুল হক (তুহিন) বিশ্বকাপের সময় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্যারম ফেডারেশনের কংগ্রেসে যোগ দিয়েছেন।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...