সোমবার, ২৯ জুন ২০২৬

লামা ও আলীকদমের ৬০ কৃষক পেলো তামাকের বিকল্প ইক্ষু চাষ প্রশিক্ষণ

- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য চট্টগ্রাম এলাকায় বিষ বৃক্ষ তামাক চাষের বিকল্প হিসেবে ইক্ষু ও সাথী ফসল চাষসহ উন্নত পদ্ধতিতে আখের গুড় উৎপাদনে বান্দরবানের লামা উপজেলায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে  ৭ জুন(মঙ্গলবার) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা শহরের এনজেড একতা মহিলা সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা জাহিদ হাসান সবুজ ও কনসালটেন্ট ক্যছেন এতে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন থেকে ৩০ জন কৃষকসহ স্থানীয় সাংবাদিকরা অংশ গ্রহন করেন। মূলত তামাক চাষের বিকল্প হিসেবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের বান্দরবান শাখা প্রকল্পটি বাস্তবায়ন করছে বলে জানান, প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট বসন্ত কুমার তংচংগ্যা। তিনি বলেন, এ চাষে আগ্রহী হলে কৃষকদের যেমন পরিশ্রম কম হবে ও স্বাস্থ্যর ক্ষতি হবেনা, তেমনি লাভও হবে বেশি। একই দিন বিকেলে আলীকদম উপজেলায়ও ৩০ জন কৃষককে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...