রবিবার, ২ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে গৃহবধূর রহস্য জনক মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে বিয়ের চার মাসের মাথায় মাইমুনা মাহি (১৯) নামের এক গৃহবধূ রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্রী ছিলো। শনিবার (৩১ জুলাই) বিকালে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোরের বাজার এলাকার বেলু ড্রাইভার বাড়িতে এমন ঘটনা ঘটে। নিহত মাইমুনা উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক এলাকার মেহেরুল মুন্সী বাড়ির মৃত নিজাম উদ্দিনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ মাস পূর্বে মাইমুনার সঙ্গে সাহেরখালী ইউনিয়নের ভোরের বাজার এলাকার ভেলু ড্রাইভার বাড়ির মো. ইউনুস মিয়ার ছেলে ইকবাল হোসেন রিপনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম কয়েক মাস ভালোভাবে সংসার চলছিল। তাঁর পড়াশোনা নিয়ে গত কিছুদিন ধরে শাশুড়ির সাথে মনমালিন্য চলে আসছে। এ কারণে স্বামী রিপনকে নিয়ে মাইমুনা আলাদা হয়ে যায়।
নিহতের স্বামী রিপন জানায়, শনিবার দুপুরে তারা দুইজন একসঙ্গে দুপুরের খাবার খায়। বিকালে আছরের নামাজ পড়ে এসে দেখে রুমের দরজা খোলা এবং ভেতরে স্ত্রীকে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়।
নিহত মাইমুনার বোন রাজিয়া অভিযোগ করে বলেন, শাশুড়ি প্রায় সময় আমার বোনকে বকাঝকা করতেন। শনিবারও মাইমুনাকে বকাঝকা করেছেন। তাই হয়তো আমার বোন অভিমান করে আত্মহত্যা করেছে। আমরা এই দোষীদের শাস্তি চাই। এ বিষয়ে আত্মহত্যার প্ররোচনার মামলা করবে বলে জানান তিনি।
সাহেরখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন দুলাল বলেন, আছরের নামাজের পর মেয়ের ভাসুর ফোন দিয়ে বলে তার ছোট ভাইয়ের বউ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তবে কী কারণে আত্মহত্যা করছে তা এখনও জানা যায়নি।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভিকটিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার আগ পযন্ত বলা যাবে না এটি হত্যা না আত্মহত্যা।
ছবি আছে

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...