বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শিশু রিফাত হত্যা, চাচীর যাবজ্জীবন কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের চকরিয়ার রিফাত নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা মামলায় চাচিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (৭জুন) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রিফাত চকরিয়ার খুটাখালীর ছৈয়দ আকবরের ছেলে।

দণ্ডপ্রাপ্ত জাকিয়া সুলতানা লালু ছৈয়দ আকবরের ছোট ভাই ছৈয়দ হোসেনের স্ত্রী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোজাফ্ফর আহমদ হেলালী জানান, ২০১২ সালের ৭ অক্টোবর জাকিয়া তার ভাতিজা রিফাতকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ টয়লেটের খোলা ট্যাংকে ফেলে দেন। পুলিশ রিফাতের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় চাচিকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রিফাতের বাবা ছৈয়দ আকবর বাদি হয়ে আটক জাকিয়াকে একমাত্র আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। ২০১৩ সালের ৯ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার তৎকালীন ওসি রঞ্জিত কুমার বড়ুয়া জাকিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

রিফাতের বাবা ছৈয়দ আকবর বলেন, আমি আর স্ত্রী বাড়ি না থাকার সুযোগে রিফাতকে হত্যা করে। আমরা এই রায়ে সন্তুষ্ট।

জেবি

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...