বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ার যুবলীগ নেতা ও ইউপি সদস্য করিম গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পটিয়ায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার হলেন কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. করিম ওরফে রহিম মেম্বার (৪৫)। সে কোলাগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চাপড়ি এলাকার বাসিন্দা।

আজ শনিবার পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাতে কোলাগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, পতিত আওয়ামী লীগের সাবেক এমপি সামশুল হক চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত এই যুবলীগ নেতা দীর্ঘদিন ধরে যুবলীগ ও জনপ্রতিনিধির প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিলেন। গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর জনরোষের ভয়ে মাসের পর মাস আত্মগোপনে ছিলেন তিনি। কয়েক মাস আগে আবার এলাকায় ফিরে এসে পুরোনো ত্রাস পুনঃস্থাপনের চেষ্টা করছিলেন বলে অভিযোগ।

ওসি মো. নুরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত করিমের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার আরেকটি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে জেলে পাঠানো হয়।

এই বিভাগের সব খবর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

সর্বশেষ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...