বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

পরাজয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে স্বাগতিকরা।

২৯ মিনিটে ম্যাচের জয়সূচক গোলটি করেন নূর আইনসাহ। কাউন্টার এ্যাটাক থেকে খেলার ধারার বিপরীতে গিয়ে গোল করে বসে মালয়েশিয়া। গোলরক্ষক রুপনা চাকমা পোস্ট থেকে বেরিয়ে আসলে নূর দারুন শটে বল জালে পাঠান। পাশে থাকা ডিফেন্ডার কোহাতি কিসকু মালয়েশিয়ান ফরোয়ার্ডকে আটকাতে পারেননি।

তার আগে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমন চালিয়েছে স্বাগতিকরা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে কাঙ্খিত গোলের দেখা পায়নি। ৭ মিনিটে পরপর দুটি সুযোগ থেকে বাংলাদেশ গোল আদায় করতে পারেনি। লাল সবুজের জার্সিতে অভিষেক হওয়া সুলতানার দারুন এক পাস থেকে ডান দিক থেকে বক্সে আড়াআড়ি ক্রস বাড়িয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র। দৌঁড়ে গিয়ে লাফিয়ে হেড করতে গিয়ে বলের নাগাল পাননি মনিকা চাকমা। পরের মিনিটে ডানদিকে ঋতুপর্ণার কর্নার থেকে শামসুন্নাহার জুনিয়রের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষনভাগের ভুলে বাংলাদেশ দ্বিতীয় গোল হজম থেকে রক্ষা পায়। হেনরিটা জাস্টিনের দুর্বল শট সোজা রুপনার তালুতে জমা পড়ে। ৬৮ মিনিট পর সমতায় ফেরার দারুণ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। বদলী ফরোয়ার্ড তহুরার সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সে ক্রস বাড়ান ঋতুপর্ণা। কিন্তু ফাঁকায় থাকা সাগরিকার হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

৭৬ মিনিটে জোড়া খেলোয়াড় বদলী করেও সফল হননি বাংলাদেশের কোচ পিটার বাটলার। ঋতুপর্ণা ও শামসুন্নাহার সিনিয়র জায়গায় মাঠে নামেন মামনি চাকমা ও জয়নব বিবি। ৮৫ মিনিটে তহুরার শট সহজেই রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক নুরুল আজুরিন

আগামী মঙ্গলবার আজারবাইজানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

আজকের ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে অক্টোবরে খেলা সর্বশেষ প্রীতি ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড তহুরা খাতুন ও ডিফেন্ডার নবিরণ খাতুন। আজ একাদশে জায়গা পেয়েছেন মিডফিল্ডার মুনকি আক্তার।

বাংলাদেশের একাদশ : আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, শিউলি আজিম, ঋতুপর্ণা চাকমা, মোসাম্মত সুলতানা, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, রুপনা চাকমা (গোলরক্ষক)।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...