শনিবার, ১৩ জুন ২০২৬

লামায় জাতীয় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে ৭দিন ব্যাপী কর্মসূচীর উদ্বোধন

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

সাতদিন ব্যাপী নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা উপজেলায় জাতীয় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘দেশিয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণী সম্পদে হবে উন্নতি’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। উপ-সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, কৃষি কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ, সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এতে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সফল খামারী সিদ্দিকুল আলম ডন।
এদিকে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে ৭দিন ব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানান, উপ-সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা। তিনি বলেন, আয়োজিত কর্মসূচীর মধ্যে রয়েছে ২৭ নভেম্বর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও রুপসীপাড়া ইউনিয়নে গবাদি পশু, হাঁস, মুরগিকে টিকা ও কৃমিনাশক প্রদান, ২৮ নভেম্বর প্রাণি সম্পদ সংশ্লিষ্ট কর্মক্রম ও ভ্রাম্যমান প্রচারণা, ২৯ নভেম্বর উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, ৩০ নভেম্বর চাম্পাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং, ১ ডিসেস্বর তরুণ উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক মত বিনিময় সভা ও ২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান।
উদ্বোধনী সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অগ্রগতিতে প্রাণি সম্পদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুধ মাংস ডিম হাঁস মুরগি গবাদি পশু এসব আমাদের প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি লাখো মানুষকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এই সেক্টরের উন্নতি মানেই গ্রামের উন্নতি. কৃষকের উন্নতি এবং দেশের অর্থনৈতিক উন্নতি। প্রাণি সম্পদ সেবা সপ্তাহ এ বার্তাই দেয়। তাই সকলে মিলে প্রাণি সম্পদরকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...