বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দেশের রাজনীতিতে ভবিষ্যতে মূল প্রভাব দেখাবে মেধাবীরা : আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আগামীর বাংলাদেশ মেধাবীদের নেতৃত্বে হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি এই প্রত্যাশাকে ধারণ করেছে। বিএনপির বাজেটে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। শিক্ষায় বিনিয়োগের ক্ষেত্রেও সরকার গুরুত্ব দেবে এবং দেশের রাজনীতিতে ভবিষ্যতে মূল প্রভাব দেখাবে মেধাবীরা।’

তিনি বলেন, ‘বিএনপির পরিকল্পনায় সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের গ্রাম পর্যায়েও ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা পৌঁছে দিয়ে স্কিল সেন্টার, ডাটা সেন্টার চালু করা হবে।’

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত এসএসসি ও এইচএসসি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো মেগা প্রকল্প বানাবে না, তারা বাংলাদেশের জনগণের স্কিল বাড়ানো, কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান ও বিদেশে কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর দেবে। কর্মক্ষমতা বাড়াতে সারাদেশে দক্ষতা উন্নয়ন কেন্দ্র (স্কিল সেন্টার) স্থাপন করা হবে।

ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে ১ কোটি চাকরির ব্যবস্থা করবে জানিয়ে তিনি বলেন, বর্তমানে কর্মসংস্থানের অভাবে বহু মানুষ বেকার রয়েছেন। এই বেকারত্ব দূর করার জন্য বিএনপি এই চ্যালেঞ্জ নিয়েছে এবং এর জন্য প্রয়োজনীয় সব ধরনের বিনিয়োগ করা হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, আগামী দিনের বাংলাদেশ নির্ভর করছে শিক্ষার ওপর। আগামী বাংলাদেশ হবে মেধাবীদের নেতৃত্বে, কারণ দেশের জন্য এখন মেধা-ভিত্তিক রাজনীতি অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এই লক্ষ্য পূরণের জন্য প্রাথমিক বিদ্যালয় স্তর থেকেই কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরো বলেন, ‘পৃথিবীর সঙ্গে আমরা কীভাবে যুক্ত হবো তাও নির্ধারণ করে রেখেছে বিএনপি। আগামী দিনের চ্যালেঞ্জ বৈশ্বিক চ্যালেঞ্জ, যা লেখাপড়ার মানোন্নয়নের মধ্য দিয়ে মোকাবিলা করবে বিএনপি। এজন্য আগামী দিনের শিক্ষা কেমন হবে, শিক্ষার রূপরেখা কেমন হবে, স্কুলের কারিকুলাম কী হবে সব আগে থেকে নির্ধারণ করেছে বিএনপি।’

স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা চালু করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আধুনিক বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে খাপ খাইয়ে দেশের শিক্ষাব্যবস্থা তৈরি করতে হবে। শিক্ষার্থীদের ৬০ শতাংশ যদি ভোকেশনাল বা কারিগরি শিক্ষায় অংশগ্রহণ করে, তাহলে দেশের কর্মসংস্থানের সুযোগ অনেক বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানের মূখ্য আলোচক বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল বলেন, শিক্ষার্থীদের কাছে আমাদের কোন রাজনীতি নেই, কোন ভোট প্রার্থনা নেই। তবে তারেক রহমানের একটা প্রার্থনা আছে, তিনি আশা করেন, তোমরা একটি শক্তিশালী প্রজন্ম তৈরি হবে এবং সেই প্রজন্ম ভবিষ্যতের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ভালো রাখবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা ও আহমেদুল আলম চৌধুরী রাসেলের পরিচালনায় আলোচক ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও স্মারক তুলে দেন আমীর খসরু ও বিএনপি নেতারা।

এই বিভাগের সব খবর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

সর্বশেষ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...