মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনে নিবেদিত প্রাণ হওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনে নিবেদিত প্রাণ হওয়ার আহ্বান জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

তিনি আরও বলেন, দেশের অপার সম্ভাবনা বাস্তবায়ন, সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ (সোমবার) বাংলাদেশ নৌবাহিনীর বি-২০২৫ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। এ সময় কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান। পরে তিনি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী নবীন নাবিকদের হাতে পুরস্কার তুলে দেন।

নৌপ্রধান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের অনন্য আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদদের প্রতিও সম্মান জানান।

এ সময় তিনি বলেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি নৌসদস্যকে প্রযুক্তিনির্ভর ও ত্রিমাত্রিক নৌবাহিনীর উপযোগী দক্ষতা অর্জন করতে হবে।

নবীন নাবিকদের উদ্দেশে নৌবাহিনী প্রধান বলেন, শুধু সামরিক দায়িত্ব নয়, সংকটময় সময়ে জনগণের জানমাল রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রদান এবং দায়িত্বপ্রাপ্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতেও অগ্রণী ভূমিকা রাখতে হবে।

২২ সপ্তাহব্যাপী কঠোর সামরিক প্রশিক্ষণে সর্বোচ্চ উৎকর্ষের জন্য রিজান মোল্যা ‘নৌপ্রধান পদক’, মো. মারুফ হাসান মুন্না ‘কমখুল পদক’ এবং মো. হাসান আলী ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন।

কুচকাওয়াজের মাধ্যমে ৪১৭ জন নাবিক বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন। এসময় তারা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ গ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...