রবিবার, ২১ জুন ২০২৬

বাঁশখালীতে আগুনে নিঃস্ব মুক্তিযোদ্ধা পরিবারের পাশে জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় আগুনে পুড়ে নিঃস্ব বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ইউনুচ আহমেদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গতকাল রোববার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আহমেদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। আগুনে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৭৫ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারের নিয়মিত খোঁজ খবর রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দ্রুত সহযোািগতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

সম্প্রতি বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আহমেদের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার খবর পান চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। পরে তিনি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমকে ঘটনাস্থল পরিদর্শন করে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ইউএনও জামশেদুল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের সার্বিক খোঁজখবর নেন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে ৫ বান্ডেল টিন, নগদ ২০ হাজার টাকা ও ২৫ কেজি চালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহায়তা প্রদান করেন।

এছাড়া তার ঘর পুনর্নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস প্রদান করেন।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...