রবিবার, ২ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীকে মারধর করে সরকারি চাকুরীজীবি কর্তৃক জমি জবরদখল

- Advertisement -
Single page 1st Paragraph

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মনজুর মোরশেদ নামে এক সরকারী চাকুরীজীবী কতৃক সৌদি প্রবাসীর জায়গা অবৈধ ভাবে জবর দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি উপজেলার পৌর এলাকার ঘাটচেক ৪ নং ওয়ার্ডের আবদুল গণির ছেলে এবং বোয়ালখালী কৃষি অফিসের কর্মরত আছেন বলে জানা গেছে। এ ঘটনায় একই এলাকার মৃত সালেহ আহমেদের ছেলে সৌদি প্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী সানজিদা আকতার বিউটি জায়গা উদ্ধারে রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ ও চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতে একটি সাধারণ ডায়েরি রুজু করেন।
জানাযায়, সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে প্রবাস জীবন যাপন করছেন, তাহার স্ত্রী সানজিদা আকতার বিউটি ২টি শিশু সন্তান নিয়ে অপরের ভাড়া বাসায় থাকেন। দীর্ঘদিন সাইফুল ইসলাম প্রবাসে থাকায় ও তাহার স্ত্রী সন্তানদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অভিযুক্ত মনজুর মোর্শেদ স্থানীয় আব্দুল গণি ও মনোয়ারা বেগম এর যোগসাজশে সানজিদা আকতার বিউটির স্বামীর জায়গা জবরদখল করে বাড়ি নির্মাণ করে ফেলে। এতে সানজিদা আকতার বিউটি বাঁধা দেয়ায় মনজুর মোর্শেদ এর নেতৃত্বে সন্ত্রাসী দল সানজিদা আকতারকে হুমকি, দমকি ও মারধর করে এবং ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় জড়িয়ে আর্থিক ও মানসিক ক্ষতি সাধনসহ সামাজিক ভাবে সম্মান হানি করে যাচ্ছে। বর্তমানে মনজুর মোর্শেদ গংদের প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার হয়ে প্রবাসী স্বামীর কষ্টার্জিত শান্তির সংসার নিদারুণ কষ্টে ও ঝুঁকির মধ্যে আছে বলেও জানান সানজিদা আকতার বিউটি।
এব্যাপারে রাঙ্গুনিয়া পৌর সভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বলেন বিষয়টির ব্যাপারে তিনি অবগত আছেন, তিনি আরও বলেন, মন্জুর মোর্শেদ পৌর প্লান মোতাবেক তার বাড়িটি করেননি এবং বাড়ি করতে গিয়ে কোন বাউন্ডারি ওয়ালের জায়গা ও রাখেননি, বরঞ্চ এক ইঞ্চি ও জায়গা না রেখে তিনি বাড়ির দেওয়াল নির্মাণ করছেন। এমনকি সানজিদা আকতারের ২গুন ৭ ফুট জায়গা অবৈধভাবে টিনের বেড়া দিয়ে দখল করে রাখছেন, এব্যাপারে তিনি কয়েকবার বৈঠক ও করছেন কিন্তু মন্জুর মোর্শেদ অবৈধভাবে জায়গার দখল ছেড়ে দিবে বলে শুধুই কালক্ষেপণ করে যাচ্ছে।
রাঙ্গুনিয়া মডেল থানার দারোগা জালাল আহমেদ বলেন, উভয় পক্ষের মধ্যে সৃষ্ট সমস্যা নিরসনে তিনি আন্তরিক প্রচেষ্টা চালানো হচ্ছে।
এদিকে মন্জুর মোর্শেদ বলেন তিনি কাহারো জমি জবরদখল করে বাড়ি নির্মাণ করেননি। পারিবারিক ভাবে মীমাংসিত ও বন্টন করা প্রাপ্ত জায়গায় তিনি বাড়ি করছেন, এবং তাহার উপর প্রতিপক্ষের আনীত অভিযোগ সত্য নয় বলে জানান।

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...