বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

প্রবাসী ব্যবসায়ীদের চট্টগ্রামে বিনিয়োগের আহবান মেয়র ডা, শাহাদাতের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে প্রবাসী ব্যবসায়ীদের চট্টগ্রামে বিনিয়োগের আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ড. শাহাদাত হোসেন।

বুধবার ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) এর লন্ডন সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের মতবিনিময় সভায় এ আহবান জানান মেয়র।

সভায় মেয়র ডঃ শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে আমি বিশ্ব বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে চাচ্ছি। বাণিজ্যিক সুবিধা বৃদ্ধিতে নগরীর যোগাযোগ অবকাঠামোকে ঢেলে সাজানো হচ্ছে। পাশাপাশি এক সময়ের চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতাও অর্ধেকে নামিয়ে এনেছি। আমেরিকা, জাপান, ইংল্যান্ডসহ উন্নত দেশগুলোর প্রযুক্তি ও জ্ঞানকে ব্যবহার করে চট্টগ্রামের সম্ভাবনাকে আরো মেলে ধরতে কাজ চলছে। প্রবাসী ধণাঢ্য ব্যক্তিরা চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল, ভারী শিল্প, তথ্য প্রযুক্তি, পর্যটনের মতো খাতগুলোতে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। প্রবাসীরা বিনিয়োগ করুন, আমরা সহযোগিতা করব।

বিবিসিআই-এর সভাপতি রফিক এম. হায়দারের সভাপতিত্বে অধিবেশনটি পরিচালনা করেন পরিচালক ও গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজিস্ট মিসবাহ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র পরিচালক আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর হুসাইন, সহ-সভাপতি আবুল হায়াত নূরুজ্জামান, রাজনৈতিক বিশ্লেষক ড. মুজিব এম. রহমান, ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল গাফফার, আশিকুর রহমান, অর্থ পরিচালক হেলাল উদ্দিন খান, প্রাক্তন সভাপতি এস. বি. ফারুক এবং বেশ কয়েকজন কমিউনিটি নেতা।

বৈঠকে বিবিসিসিআই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেয়। প্রস্তাবিত অংশীদারিত্বের আওতায়, বিবিসিসিআই চট্টগ্রামে যুব দক্ষতা বৃদ্ধি এবং পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে প্রশিক্ষণ এবং পেশাদার সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করবে।

যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধনে উভয় পক্ষ দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বিভাগের সব খবর

টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত...

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এনসিপি নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে...

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া। সে জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

সর্বশেষ

টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান...

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেনস পার্টির...

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া।...

দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ’র সেরা দল হিসেবে...

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...