বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম কাস্টমস হাউসের সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা উত্তম কুমার ও তার স্ত্রী শিল্পী রানী সরকারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর মধ্যে একটি মামলায় শিল্পী রানী সরকারের বিরুদ্ধে প্রায় ৭৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অপর মামলায় উত্তম কুমারের বিরুদ্ধে প্রায় ১৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উত্থাপিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন বাদী হয়ে মামলা দু’টি করেন। দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

একটি মামলার এজাহারে উল্লেখ করা হয়, শিল্পী রানী সরকার তার স্বামী উত্তম কুমারের অসাধু উপায়ে অর্জিত অর্থ ব্যবহার করে ৭৯ লাখ ৫০ হাজার ৫৫৯ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন। তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ১৮৪ টাকার সম্পদের ঘোষণা দেন।

তবে যাচাইয়ে দেখা যায়, তার প্রকৃত সম্পদ ২ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৭৪৩ টাকা। বৈধ আয়ের উৎস হিসেবে তিনি চাকরি ও ব্যবসার যে তথ্য দিয়েছেন, তা দুদকের মতে ভিত্তিহীন। এই অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) এবং ২৭(১) ধারায় মামলা হয়েছে।

এজাহারে আরো বলা হয়, উত্তম কুমার অসাধু উপায়ে অর্জিত নিজের অর্থ বৈধ করার উদ্দেশ্যে স্ত্রীর নাম ব্যবহার করে ভুয়া আয়ের উৎস সৃষ্টি করেছেন। স্ত্রীর আয়কর নথিতে মিথ্যা তথ্য উপস্থাপনে তিনি সহায়তা করেছেন বলে দুদকের অভিযোগ। এই মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারার অভিযোগ আনা হয়েছে।

দুদকের আরেক এজাহারে উত্তম কুমারকে সরকারি কর্মচারী হিসেবে ১৭ লাখ ২৬ হাজার ৯০৫ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তিনি দুদকে ৫৫ লাখ ৮৯ হাজার ৫২৪ টাকার সম্পদ দেখালেও তার বৈধ আয় ও ব্যয়ের হিসাব অনুযায়ী নিট সম্পদের তুলনায় উল্লিখিত পরিমাণ সম্পদের উৎস অস্পষ্ট পাওয়ায় এই মামলা রেকর্ড করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...