বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ডিডিআরসি’র উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের ইনক্লুসিভ এডুকেশন বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসারের সহিত এডভোকেসি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ডিজিএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টারের উদ্যোগে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং লিলিয়ানা ফন্ডস এর সহযোগিতায় “The Meaningful Participation and Inclusion of Children and Youths with Disabilities in all Domains of Community Based Rehabilitation” প্রকল্পের আওতায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষা বিষয়ে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভাটি চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, অভিভাবক, প্রতিবন্ধী শিশু ও যুব প্রতিনিধি এবং ডিডিআরসির কর্মকর্তাসহ মোট ৩২ জন অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রাপ্তির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা—যেমন পর্যাপ্ত সহায়ক উপকরণের অভাব, বিদ্যালয়ে প্রবেশগম্যতার সীমাবদ্ধতা, শৌচাগারের সুবিধা, র‌্যাম্পের অনুপস্থিতি, এবং শিক্ষক প্রশিক্ষণের ঘাটতি—উল্লেখ করেন। ডিডিআরসি এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ ইসহাক মিয়া প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় অংশগ্রহণ নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং মাঠপর্যায়ের বিভিন্ন বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরেন।
প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, প্রতিবন্ধী শিশুদের নির্দিষ্ট শিক্ষাগত চাহিদা চিহ্নিত করা জরুরি, শিক্ষকদের জন্য ঈশারা ভাষা প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন এবং বিদ্যালয়ের পরিবেশকে আরও শিশু–বান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করতে হবে।
তিনি সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভাটি অংশগ্রহণকারীদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব, প্রতিবন্ধী শিশুদের বিশেষ প্রয়োজন ও সম্ভাবনা বিষয়ে গভীর উপলব্ধি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি প্রতিষ্ঠান, স্কুল, এনজিও, অভিভাবক এবং সমাজের সমন্বিত প্রচেষ্টায় চট্টগ্রামে প্রতিবন্ধী শিশুদের জন্য আরও সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...