শুক্রবার, ১৯ জুন ২০২৬

দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে: মেয়র ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা অতীত থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। দেশের উন্নয়নের গতিকে আরও এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকা ও অংশগ্রহণ বাড়াতে হবে।”
বুধবার লন্ডনের স্ট্রাটফোর্ডে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চ্যারিটি শপ ও কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। পাশাপাশি তাঁদের আন্তর্জাতিক অভিজ্ঞতা, দক্ষতা, জ্ঞান ও নেটওয়ার্ক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আরও বড় ভূমিকা রাখতে পারে। তিনি ট্রাস্টসহ বিভিন্ন প্রবাসী সংগঠনের মানবিক ও চ্যারিটেবল কাজেরও প্রশংসা করেন।
ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট আন্তর্জাতিকভাবে মানবতার সেবায় কাজ করে। বিশেষ করে বাংলাদেশসহ বিভিন্ন দেশে চ্যারিটি কার্যক্রম, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহায়তা প্রদানই তাদের মূল লক্ষ্য।
পরিদর্শনকালে ট্রাস্টের পক্ষ থেকে মেয়র ডা. শাহাদাত হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। ট্রাস্টের কর্মকর্তারা মেয়রকে তাদের চলমান কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।
ট্রাস্টের কর্মকর্তারা বলেন, মেয়রের এই সফর তাদের কাজকে আরও প্রেরণা জোগাচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে মানবতার সেবায় সহযোগিতা ও সমর্থনের বার্তা বহন করছে।
এতে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সন উপদেষ্টা মন্ডলী সদস্য মাহিদুর রহমান,
বৃটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট এর উপদেষ্টা কামাল উদ্দিন ,বৃটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট এর চেয়ারম্যান খসরুজ্জামান খসরু।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...