বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে জলবায়ু সহনশীল ও সমন্বিত চাষাবাদ বিষয়ে কর্মশালা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য চট্টগ্রামের জলবায়ু সহনশীল সমন্বিত টেকসই চাষাবাদ বিষয়ে খাগড়াছড়িতে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইর্ন্টান্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউনটেন্ট ডেপলাভমেন্ট (ICIMOD) এর অর্থায়নে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা তৃণমুল এর আয়োজনে আজ বুধবার সংস্থার আশীষ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সস্প্রসারণ বিভাগের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী।

এতে বক্তব্য দেন, পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. মো. আব্দুস সাত্তার, দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাদাত হোসেন। এছাড়াও কর্মশালায় অংশগ্রহণ করেন, প্রকল্প এলাকার হেডম্যান, কারবারী ও প্রকল্পের সুবিধাভোগীরা।

কর্মশালায় পার্বত্য চট্টগ্রামের জলবায়ু সহনশীল, টেকসই ও জেন্ডার সমতা ও সামাজিক অর্ন্তভুক্তিমূলক কৃষি অনুশীলন, কৃষি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার প্রকৃতি নির্ভর সমাধানসহ কৃষিবান্ধব পরিবেশ পদ্ধতি প্রচারের বিষয়টি গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি কৃষি বিশেষজ্ঞরা পাহাড়ে তামাক চাষের আগ্রাসন, সেগুনসহ প্রাণ প্রকৃতি বিনাশী চাষাবাদের হুমকী তুলে ধরেন।

উল্লেখ্য যে, চলতি বছরের জুলাই থেকে আগামী বছরের ডিসেম্বরে পর্যন্ত ইর্ন্টান্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউনটেন্ট ডেপলাভমেন্ট (ICIMOD) সহায়তায় স্থানীয় কৃষকদের জলবায়ু সহনশীল সমন্বিত টেকসই চাষাবাদে সহায়তা দেয়া হবে।

এই বিভাগের সব খবর

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল...

সর্বশেষ

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়,...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে  জাপানের বিশ্বখ্যাত পোশাক...

রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে...