বুধবার, ২২ জুলাই ২০২৬

রামগড়ে পুতুল ফাউন্ডেশনের বার্ষিক মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

শ্যামল রুদ্র রামগড় 
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় অরাজনৈতিক সামাজিক সংগঠন পুতুল ফাউন্ডেশন-এর উদ্যোগে বার্ষিক পুতুল স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের অন্যতম সদস্য ও প্রবীণ শিক্ষাবিদ রামেশ্বর শীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুল হক নূরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দীন, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা, কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফয়াত মোর্শেদ ভুইয়া মিঠু, স্কুল শিক্ষিকা নাজমা আক্তার, কৃতি শিক্ষার্থী সামিহা মাহেরিন ইশা ও তাসির মাহতাব খান। আলোচনা শেষে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় ও চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির সম্মিলিত মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও বই প্রদান করা হয়। পাশাপাশি রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা সম্মিলিত মেধাতালিকায় প্রথম হয়েছে, তাদেরকে প্রদান করা হয় বার্ষিক মেধাবৃত্তি। এ ছাড়া বার্ষিক নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, রামগড়ের কৃতি সন্তান এবং ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নিখিল চন্দ্র নাথ তার প্রয়াত মায়ের স্মৃতিতে ‘পুতুল ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। শিক্ষা-বৃত্তি ছাড়াও ফাউন্ডেশনটি স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই বিভাগের সব খবর

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে হলে পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই।...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে সব ইউনিটকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর...

সর্বশেষ

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন,...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই,...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে: মুক্তাদির

বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির...

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, কমেছে গ্যাসের সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫...

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

জেলার রাজস্থলী উপজেলায় আজ পাহাড় ধস ও বন্যা উপদ্রুত...