বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মৃনালকান্তি রায়

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন গোপালগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মৃনালকান্তি রায় চৌধুরী পপা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

সোমবার (৬ জুন) রাতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, আমি ১৫ জুনের গোপালগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হই। সোমবার সন্ধ্যা পর্যন্ত আমার নির্বাচনী প্রচারণা অব্যাহত ছিল।

এসময় মৃনালকান্তি রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী গত রোববার সকালে একটি এসএমএস করেন। ম্যাসেজে আমাকে চায়ের দাওয়াত দেন। ঢাকায় গিয়ে সোমবার সকালে আমি নেত্রীর সাথে দেখা করি। এসময় প্রধানমন্ত্রীর সাথে গোপালগঞ্জ পৌরসভার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে কথা হয়। নেত্রী আমাকে বলেন আমার চাচার দিকে একটু খেয়াল রাখতে।

মেয়র প্রার্থী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যরা রক্তের বিনিময়ে এই দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর পরিবারের রক্তের ঋণ শোধ করার সুযোগ পেয়েছি তা আমি হাতছাড়া করতে চাইনি। তাই আমি শেখ পরিবারের সদস্য মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমি শেখ রকিবের পক্ষে প্রচারণা চালাবো। আমার কর্মী সমর্থকদের তার পক্ষে কাজ করার জন্য আহবান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে তিনি অন্য প্রার্থীর প্রতি আহবান জানিয়ে বলেন, আপনার যদি মনে করেন তাহলে নেত্রীর সাথে দেখা করবেন। নেত্রীর কাছে যান, নেত্রীর মনের ইচ্ছাটা জানুন। তারপর আপনাদের যা বিবেচনা হয় তাই করুন। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

জেবি

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...