বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ব্যবসায়ী আকাশ হত্যার ঘটনায় গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মোবাইল ব্যবসায়ী আকাশ ঘোষ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। নিহত আকাশ এনায়েত বাজার গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার স্থায়ী বাসিন্দা।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সানি (২৪), মো. ইউছুফ (৩৫) ও শাকিল আলম ফয়সাল (২৬)।  সানি ও ইউসুফ ঘটনাস্থল এনায়েত বাজার ২নম্বর কসাই পাড়ার মো. আলমের ছেলে। শাকিল মহানগরের নন্দনকানন এলাকার নুর আলমের ছেলে।

আজ শনিবার (১৫ নভেম্বর) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আকাশ হত্যাকাণ্ডের মূলহোতা সানিকে শুক্রবার রাতে চন্দনাইশ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে ইউছুফ ও শাকিলকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার চৈতন্য গলি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, হত্যার শিকার আকাশ ঘোষের কাছে একমাস আগে একটি মোবাইলের ডিসপ্লে পরিবর্তন ও মেরামত করাতে দেন সানি। মেরামত বাবদ ১ হাজার ৫০০ টাকা দেওয়ার কথা হয় তাদের মধ্যে। এর পরিপ্রেক্ষিতে কিছু টাকা পরিশোধ করেন সানি। পরে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বাকি টাকা চাইলে আকাশকে নগরীর কোতোয়ালি থানার কসাইপাড়া এলাকায় ডেকে নিয়ে যায় সানি। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আকাশকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় কয়েকজন এসে আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব কর্মকর্তা মোজাফ্ফর হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডটি অত্যন্ত নিষ্ঠুর। আমরা দ্রুততম সময়ে অভিযুক্তদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।’

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...