বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এই মুহূর্তে দেশের মানুষের প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন : আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের এই মুহূর্তের প্রধান চাহিদা একটা উৎসবমুখর নির্বাচন। সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। দেশে যে সমস্যাগুলো পুঞ্জীভূত হয়েছে, তার সমাধান নির্বাচিত সরকারই দিতে পারবে। এখন রাজনৈতিক পরিবর্তনের দিকে আমরা ফোকাস দিচ্ছি।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, নির্বাচন ছাড়া এখন অন্য কোনো ছোটখাটো বিষয়ে সময় নষ্ট করে লাভ নেই। বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে বড় চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা- যা সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। একটি সংসদ, একটি সরকার গঠন ভোটের মধ্য দিয়েই সম্ভব। এমন একটি সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এই বিষয়টা বাংলাদেশের গত ১৫-১৬ বছর ধরে অনুপস্থিত।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় আছে। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেই। তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ ও সরকার গঠন করতে পারি- যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটা হচ্ছে মানুষের চাহিদা। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব। এরপর জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে।

তিনি আরও বলেন, বিশৃঙ্খলা ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী, এই দায়িত্ব তো কোনো রাজনৈতিক দলের নয়। আস্তে আস্তে আমাদের ওই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে- তাদের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বজায় রাখা। যাদের দায়িত্ব, তারা পালন করা ভালো। আর বিচার করার জন্য তো বিচার বিভাগ আছে- এটা তাদের ওপরই ছেড়ে দিন। আমরা একটা নিরপেক্ষ বিভাগ চেয়েছিলাম, সেটা ইতোমধ্যে হয়েছে। বিচার বিভাগকে আগামী দিনে আরও প্রাতিষ্ঠানিক গ্রাউন্ড দেওয়া হবে। গণভোটে আমরা রাজি আছি। সরকার সিদ্ধান্ত দিয়েছে। আর অপশনের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। এটা বিএনপি নেবে না।

শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর রায় সম্পর্কে তিনি বলেন, রায় কোনদিকে যাবে তা বিচারবিভাগের ওপর নির্ভর করে। তাই সবার উচিত বিচারব্যবস্থার ওপর আস্থা রাখা।

এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য ফ্রিতে প্রাথমিক সেবা নিশ্চিত করা হবে।

সেমিনার উদ্বোধন শেষে মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। দিনব্যাপী সামিটে অংশ নেয় চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, কর্পোরেট প্রতিনিধি ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...