রবিবার, ২১ জুন ২০২৬

জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নিয়োগ পাওয়া এবং দায়িত্ব গ্রহণ কোনোটার এক মাসও অতিক্রম হয়নি। এরমধ্যেই গতকাল চট্টগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন–২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ হয়। এর আগে গত ১৬ অক্টোবর ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। এরই প্রেক্ষিতে গত ১৯ অক্টোবর তিনি চট্টগ্রামে যোগদান করেছিলেন। গতকালের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবে দুটি পৃথক আদেশে আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল রাতের দ্বিতীয় প্রজ্ঞাপনে ১৫ জেলায় নতুন ডিসি পাঠানোর পাশাপাশি আগের দুই ডিসির বদলির আদেশ বাতিল করা হয়। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে মোট ৫০ জেলা নতুন ডিসি পেল। এদিন চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনারও দিয়েছে সরকার। এরমধ্যে তিনজন নতুন এবং একজনকে এক বিভাগ থেকে অন্যত্র বদলি করা হয়েছে।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...